গরমে স্বস্তিদায়ক পোশাক

লাইফস্টাইল ডেস্ক
ফাইল ছবি

ভ্যাপসা গরমের মধ্যে পার্টি? এই টিপস মেনে পোশাক পরলে বজায় থাকবে আরাম ও ফ্যাশন দুটোই। গরমে শরীর খারাপ হবে বলে সব অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে থাকা যায় না। সেজেগুজে গলদঘর্ম হলেও সেখানে যেতে হয়। অনুষ্ঠান বুঝে শাড়ি তো বেছে নেওয়াই যায়। কিন্তু তার সঙ্গে মানিয়ে কোন গহনা পরবেন, তা বুঝতে পারেন না অনেকে।

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা মরুশহরকে টেক্কা দিচ্ছে। রোদ, ভ্যাপসা গরম, সঙ্গে তাপপ্রবাহ। সব মিলিয়ে প্রায় অসহনীয় আবহাওয়া। তবে গরম যতই হোক, অনুষ্ঠানে কোনও কাটছাঁট নেই। বৈশাখ পড়তে না পড়তেই লেগেছে গরমের ধুম। তবে গরম যতই হোক এ সিজনে জন্মদিন, বিবাহবার্ষিকী, ঘরোয়া পার্টি তো আছেই। গরমে শরীর খারাপ হবে বলে সব অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে থাকা যায় না। সেজেগুজে গলদঘর্ম হলেও সেখানে যেতে হয়। অনুষ্ঠান বুঝে শাড়ি তো বেছে নেওয়াই যায়। কিন্তু তার সঙ্গে মানিয়ে কোন গয়না পরবেন, তা বুঝতে পারেন না অনেকে।

গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। তবে গরমের জন্য জীবনের সব আমোদ-প্রোমোদ থেকে বিরতি নিলে তো আর চলবে না। গরমের সঙ্গে পাল্লা দিয়েই প্রয়োজন পার্টির। সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পর একটু রিল্যাক্স করতে তাই চাই পার্টি ও জমিয়ে আড্ডা। তা গরম তাতে কি? ফ্যাশনের সঙ্গে নো-কম্প্রোমাইজ। সামার পার্টিতে কেমন সাজবেন চলুন জেনে নেই…

ড্রেস

জিন্স, টি-শার্ট, প্যান্ট তো সারা সপ্তাহ পরতেই হয়। ছুটির দিনে তাই ভরসা হোক ভিন্ন। আর পার্টিতে যেকোনও লেন্থের ড্রেসই বেশ ভালো মানায়। গরমের জন্য শর্ট ড্রেসই বেশি ভালো। তবে আপনার যদি শর্ট ড্রেসে অসুবিধা হয় তাহলে লং ড্রেস বা নি-লেন্থ অর্থাৎ হাঁটু পর্যন্ত জামা পরতেই পারেন। আজকাল ফ্লোরাল প্রিন্ট ফ্যাশান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষভাবে ইন ফেবরিক । এ ধরনের পোশাক একটা রিফ্রেসিং লুক এনে দেয় । তাই সামার পার্টির জন্য বেছে নিন ফ্লোরাল প্রিন্টের ড্রেস। এছাড়া পড়তে পারেন অন্যান্য প্রিন্ট কিংবা একরঙা ড্রেসও। এখন পা-কাটা ড্রেসও পাওয়া যায়। পছন্দ মতো বেছে নিন। এই ধরেনর পোশাকের সঙ্গে হালকা একটা দুল ও ন্যুড মেকআপ! আর আই-মেকআপের ক্ষেত্রে বেছে নিন স্মোকি আইস। ব্যাস আর আপনাকে রুখে কে! পার্টিতে সকলের নজর কাড়তে বাধ্য।

শাড়ি

তাছাড়া এমন ওয়েদারে হালকা কাপর ও হালকা রঙের শাড়ি বা থ্রি-পিসও বেশ আরামদায়ক হতে পারে। সাথে ছোট গহনা, ছোট কানের দুল বা টপ, গলায় হালকা মালা ইত্যাদি। এই গরমে এমন পোশাক বেশ আরামদায়ক।

স্কার্ট

আজকাল যেকোনও ধরনের স্কার্টও কিন্তু ভীষণ ট্রেন্ডিং। আর গরমে পা খোলা এই পোশাক পরে আরামও মেলে বেশ। উপরে টি-শার্ট কিংবা টপের সঙ্গে পরতে পারেন স্কার্ট সাথে কোমরে একটা বেল্টও ট্রায় করতে পারেন মন্দ লাগবে না। যদি শর্ট স্কার্ট পরেন তার সঙ্গে পায়ে স্নিকার বা পা ঢাকা জুতো পরুন। আর হাতে একটা ছোট হ্যান্ড ব্যাগ। আর যদি একটু লং স্কার্ট পরেন তাহলে যেকোনও হিল জুতা পরতে পারেন।

জাম্পস্যুট

বর্তমানে অনেকেই জাম্পস্যুট পরতে ভালোবাসেন। আর এ ধরনের পোশাক দেখতেও মন্দ লাগে না। উইকেন্ড পার্টিতে পরতেই পারেন জাম্পস্যুট। এখন বিভিন্ন প্রিন্টের জাম্পস্যুট পাওয়া যায়। গরম থেকে স্বস্তি পেতে উপযুক্ত পোশাক নির্বাচন অনেকাংশেই কার্যকরী ভূমিকা পাল করে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কলকাতায় হেনস্তার অভিযোগ— মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

১৬ জুন ২০২৬

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি মিলল ৩০ বছর পর

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।

১০ জুন ২০২৬

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬