ডেস্ক, রাজনীতি ডটকম

আজ আমরা শিখব তন্দুরি রুটির রেসিপি। মূলত বিশেষ এক প্রকার তন্দুর উননে তৈরি করা হয় বলে এই রুটির নাম তন্দুরি রুটি। কিন্তু বাড়িতে তন্দুরি উনন ছাড়া ওভেনে কিভাবে নরম তুলতুলের তন্দুরি রুটি বানানো যায় সেটাই আমরা আজকে দেখে নেব।
উপকরণ: ময়দা ৩ কাপ, ডালডা আধা কাপ, লবণ ১ চা-চামচ, কিশমিশ ও পনির প্রয়োজনমতো, চিনি সিকি কাপ, পানি পরিমাণমতো, তেল ২ টেবিল চামচ, চিজ আধা কাপ, ডিম ১টা এবং গুঁড়া দুধ আধা কাপ।
প্রণালি: ময়দা, লবণ, তেল, চিনি, দুধ দিয়ে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। এবার ডিম ও পানি দিয়ে মোটামুটি নরম খামির বানিয়ে নিন। এই খামির ৩০ মিনিট ঢেকে রাখতে হবে। ৩০ মিনিট পর ওই খামিরকে পাঁচটি ভাগে ভাগ করে একটি প্রশস্ত জায়গায় ফাঁকা ফাঁকা করে তেলে ডুবিয়ে ২ ঘণ্টা রেখে দিতে হবে।
এবার একটি বড় পিঁড়িতে তেল মাখিয়ে নিন। তেলে ভেজানো একটি করে ডো নিয়ে হাত দিয়ে চেপে ও টেনে পাতলা করে বড় করতে হবে। ডালডা ভালোভাবে ময়ান করে অল্প তেলের সঙ্গে মিশিয়ে পাতলা রুটির ওপর প্রলেপ দিন। প্রলেপের ওপর চিজ ও কিশমিশ ছড়িয়ে দিতে হবে। রুটিটি চার ভাঁজ করে নিন।
একই নিয়মে ওই ভাঁজের ওপর ডালডার হালকা প্রলেপ দিয়ে চার ভাঁজ করে গোল করে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর ওভেন ট্রেতে ঘি ব্রাশ করে চেপে চেপে পরোটার আকার করে ওভেন ১৮০ ডিগ্রিতে ২০ থেকে ২৫ মিনিট বেক করে নামিয়ে ওপরে ঘিয়ের ছিটা দিয়ে গরম-গরম পরিবেশন করুন।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে