বর্ষায় সর্দি-জ্বর থেকে বাঁচতে করণীয়

ডেস্ক, রাজনীতি ডটকম

বর্ষার শুরুতেই ছোট-বড় অনেকেই সর্দি-জ্বরে ভুগছেন। আবহাওয়া পরিবর্তনের কারণে এ সময় নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

বিশেষত যারা প্রতিদিন বাড়ির বাইরে বের হন, তারা কখনো না কখনো বৃষ্টিতে না চাইলেও ভিজে যান। ফলে জ্বর, সর্দি-কাশি, ঠান্ডা লাগার মতো সমস্যা বাড়ে।

তাই এ সময় জ্বর-সর্দি থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। বর্ষার দিনে বাড়ির বাইরে বেরিয়ে যদি বৃষ্টিতে ভিজে যান ও তখন বাড়িতে ফেরার উপায় না থাকে তাহলে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন ও রোগব্যাধি এড়াবেন, চলুন জেনে নেওয়া যাক-

পোশাক বদলে ফেলুন:

আপনি যদি অফিসে বা অন্য কোথাও যাওয়ার সময় ভিজে যান, গন্তব্যে পৌঁছেই শুকনো পোশাক পরে নিন। প্রয়োজনে এই মৌসুমে বাইরে বের হওয়ার আগে ব্যাগে শুকনো পোষাক নিয়ে নিন। আর পোশাক অবশ্যই পলিথিন বা প্লাস্টিকের প্যাকেটে রাখুন। ফলে বৃষ্টির পানিতে ব্যাগ ভিজলেও, পোশাক শুকনো থাকবে।

ভেজা চুল দ্রুত মুছুন:

বৃষ্টিতে ভিজে গেলে চুল মুছে নিন যতটা দ্রুত সম্ভব। না হলে হুট করে ঠান্ডা লেগে যেতে পারে। তাই ব্যাগে অন্তত একটি তোয়ালে বা বড় সাইজের সুতির রুমাল রাখুন। যদি আপনার অফিসে পোশাকের সঙ্গে এসব জিনিস রাখার সুযোগ-সুবিধা থাকে তাহলে সেখানেই রেখে দিন।

গরম কিছু পান করুন:

বৃষ্টিতে ভিজলে এক কাপ গরম চা কিংবা কফি খেতে। কিছু না পেলে যদি গরম পানি খাওয়া সম্ভব হয় তাহলে তা পান করুন। এর ফলে উপকার পাবেন। বিশেষ করে যাদের চট করে ঠান্ডা লেগে যায়, অল্পতেই সর্দি-কাশির ধাত আছে, তারা গরম পানি পান করলে উপকার পাবেন।

ভেজা পোশাক-জুতা বদলে নিন:

বৃষ্টিতে ভিজে গেলে ভেজা পোশাকের পাশাপাশি ভেজা জুতাও বদলে নিতে পারেন। তাহলে ঠান্ডা লাগার সমস্যা যেমন কমবে, তেমনই পায়ে ইনফেকশন হওয়া কিংবা পায়ে ব্যথা হওয়ার সমস্যাও কমবে। বৃষ্টির দিনে এমন জুতো পরুন যা সহজে শুকিয়ে যায়, না হলে নিজের কর্মস্থলে অতিরিক্ত জুতা রাখুন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে