কেন ব্যাগে সবসময় পেনসিল রাখেন দীপিকা?

ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় ভক্তদের আলোচনার শেষ নেই। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, সব সময় তিনি ব্যাগে একটি খাতা আর পেনসিল রাখতে পছন্দ করেন। তবে কেন পেনসিল, পেন নয়? সেই কথাও খোলসা করেছিলেন তিনি।

অভিনেত্রী জানান, যদি কোন কথা বলতে গিয়ে বার বার আটকে যান, তাহলে দাঁতের মধ্যে পেনসিল চেপে ধরে সেই কথাটি কয়েকবার বলতে থাকেন। এরপর কথা বলার সময় আটকে যান না। এ কারণে ব্যাগে পেনসিল রাখতেই পছন্দ করেন।

এছাড়াও দীপিকা তার ব্যাগে মাউথ ফ্রেশনার, ফেস মিস্ট, পারফিউম, মোবাইল স্ট্যান্ডের মতো ছোট ছোট জিনিস নিয়ে ঘুরতে পছন্দ করেন। সঙ্গে থাকে বাড়ির চাবি ও চুল বাঁধার জিনিস।

উল্লেখ্য, রণবীর কাপুরের সঙ্গে তার প্রেম, ব্রেক-আপ একটা সময় ছিল মিডিয়ার মুখরোচক খবর। পরে একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছে দীপিকার। অবশেষে রণবীর সিংকে বিয়ে করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে