ডেস্ক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় উঠেছে। এই গ্রুপটিতে মূলত কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীরা ছিলেন।
ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে দেখা গেছে- সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি গ্রুপে কথোপকথন করেছেন তারা। এতে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে ছাত্র আন্দোলনের বিপক্ষে দেখা যায়। যেভাবেই হোক শিক্ষার্থীদের আন্দোলন থামার পক্ষে মতামত দেন তারা। আবার অরুণা বিশ্বাস পরামর্শ দেন শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার। এমনকি গ্রুপটিতে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা বলতে দেখা গেছে গ্রুপ সদস্যদের।
এ গ্রুপে আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম। আর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অভিনেত্রী সুইটি, সোহানা, অরুণা বিশ্বাসসহ কয়েকজনকে সক্রিয় দেখা গেছে। এছাড়াও গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও।
এদিকে আন্দোলনকারীদের উদ্দেশে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘গরম জল দিলেই হবে’ কথায় ঘৃণা উগড়ে দিয়েছেন ঢাকাই ছবির লাস্যময়ী নায়িকা পরীমণি। নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু..।’ মুহূর্তেই তার এই মন্তব্য ভাইরাল হয়েছে সামজিকমাধ্যমে।

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
১৮ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২০ দিন আগে
প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।
৩১ জুলাই ২০২৬