মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই প্রথম দুই দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলমান এই নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদাহ যাচ্ছিলেন অভিনেতা দেব।

মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা।

শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

জানা যায়, মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায়। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তাঁর সঙ্গে উপস্থিত টিম।

পরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ ঘটনায় দেব বলেন, মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। এখন ভালো আছি। কারোর প্রতি কোনও অভিযোগ নেই।

পাইলটরা নিজের মতো করে সেরা চেষ্টা করেছে। মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। দুর্ঘটনা কারোর হাতে থাকে না। আমরা এখনও বেঁচে আছি, সেটা শুধু সেরা পাইলটদের জন্য।

পুরো ঘটনাতেই একটু ট্রমায় চলে যান অভিনেতা। তিনি বলেন, একটু ট্রমা তো হবে। এই টার্বুলেন্স, এই ধোঁয়া, গন্ধে মানসিক প্রভাব তো পড়েই। আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে