হঠাৎ বাড়ি বিক্রির ঘোষণা দিলেন সোনাক্ষী

ডেস্ক, রাজনীতি ডটকম

অভিনেত্রী সোনাক্ষী সিনহা মাত্র কয়েক মাস আগে দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন। নিজের বাড়িতে ঘরোয়া ভাবেই বিয়ে করেছিলেন এই জুটি।

বান্দ্রার ওরলি থেকে আরব সাগরের সংযোগস্থলে বিলাসবহুল নায়িকার বাড়ি। তার বারান্দা থেকে আরব সাগরের সৌন্দর্য খুবই উপভোগ করার মতো। বাড়ির অন্দরমহল অনুরাগীদের যে বেশ পছন্দ তা বোঝা গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছবি শেয়ার করেছিলেন।

এবার এই বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। তবে হঠাৎ কী কারণে বাড়ি বিক্রি করতে চলেছেন এ বিষয়ে তেমন কোন কিছু বলেন নি তিনি। সম্প্রতি একটি বাড়ি কেনাবেচার সংস্থার একটি ভিডিও শেয়ার করেছেন এ অভিনেত্রী।

সেখানে সমুদ্রমুখী ২৪০০ বর্গফুটের দুই কামরার এই বাড়ির বর্ণনা দিতে শুরু করলেই সঙ্গে সঙ্গে ফ্ল্যাটটি চিনে নেন ভক্ত-অনুরাগীরা। বিক্রয়মূল্য রাখা হয়েছে ২৫ কোটি। ২০২০ সালে ফ্ল্যাটটি কেনেন অভিনেত্রী। প্রায় ৫ কোটি খরচ করে অনন্দরসজ্জা করান ফ্ল্যাটটির।

২০২৩ সালে এই ফ্ল্যাটে থাকা শুরু করেন তিনি। সেখানেই বিয়ে সারেন। এ বার সেই ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন অভিনেত্রী। কিন্তু আচমকা কী কারণে এই সিদ্ধান্ত? কারণ অজানা। তবে এ-ও ঠিক, গত বছর এই আবাসনে প্রায় ১১ কোটি খরচ করে আরও একটি ফ্ল্যাট কেনেন সোনাক্ষী। তবে কি পরে কেনা ফ্ল্যাটেই পাকাপাকি ভাবে থাকবেন নায়িকা!

অনেকেই মন্তব্য করেছেন, ‘সেকি বিয়ের পরেই বাড়ি বিক্রি করতে হচ্ছে সোনাক্ষীকে?’ নায়িকার ফ্ল্যাটের বিক্রয়মূল্য হল ২৫ কোটি। চার বছর আগে এই ফ্ল্যাটটি কিনেছিলেন সোনাক্ষী। কয়েক কোটি টাকা খরচ করে সাজিয়েছিলেন নিজের বাড়ি। এত খরচ করার পর কেন হঠাত্‍ বিক্রির সিদ্ধান্ত নিলেন তিনি? সেই প্রশ্নের উত্তর অবশ্য জানা যায়নি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৪ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে