সিনেমায় আর কাজ করবে না পড়শী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুন ২০২৪, ১৪: ২৪

সংগীত শিল্পী সাবরিনা পড়শী। গান ছাড়াও অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। দুই বছর ধরে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এই শিল্পী। গত ঈদেও অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রথম ভালোবাসা’ নামে একটি নাটকে কাজ করেছেন; সেখানেও এই গায়িকা রেখেছেন মেধার ছাপ। ফলে বরাবরের মত ভিউ এবং দর্শকপ্রিয়তায়ও এগিয়ে ছিল পড়শীর অভিনয়ের নাটকগুলো।

সিনেমায় পর্যন্ত দেখা গেছে তাকে। ২০১৬ সালে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এরপর আর বড় পর্দায় দেখা যায়নি এই গায়িকাকে।

জানা গেলো, কোনোরকম ছোট পর্দায় পড়শীকে দেখা গেলেও বড় পর্দায় তাকে একেবারেই দেখা যাবে না। কারণ, সিনেমার জন্য কাজ করার আগ্রহ এই শিল্পীর নেই বললেই চলে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নাটক চলচ্চিত্রে কাজ করার প্রসঙ্গে কথা বলেন তিনি। সেখানে চলচ্চিত্রে আর তাকে দেখা যাবে না বলে সরাসরি জানিয়ে দেন এই শিল্পী। পড়শীর কথায়, তার অভিনয় শুধুমাত্র নাটকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান; এর বাইরে আর তাকে দেখা যাবে না। তিনি বলেন, ‘নাটক পর্যন্ত ঠিক আছে; নাটকের ক্ষেত্রে তিন-চারদিনের কাজের সেই সময়টুকু নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। আমি মনে করি যে, এই তিন-চারদিন পর্যন্ত ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবেন। এর বেশি সময় ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবে না।’

চলচ্চিত্রের কাজ তার জন্য দুঃসাহসিকতা বলেও মনে করেন এই শিল্পী। তার ভাষ্য, ‘আমি যেটি করেছি, পুরোটাই পছন্দের জায়গা থেকে। যেহেতু আমি পেশাদার না, সেই জায়গাতে এমন দুঃসাহস করতেও যাব না।’

ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা জানিয়ে পড়শী বলেন, ‘আমার প্রথম নাটকের কাজটা বেশ জটিল ছিল। আমাকে একরকম ঘাড় ধরেই নাটকটিতে কাজ করানো হয়েছিল। আমি একদমই করতে চাইনি, কারণ আমি বেশ ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, এটি আলাদা জায়গা; যেহেতু গানের মানুষ, গান গাইবে এটাই স্বাভাবিক। গানের পাশাপাশি যখন অভিনয়টা করছি, সেক্ষেত্রে আলাদা একটি এক্সাইটমেন্ট কাজ করে। ভালোলাগার এক্সাইটমেন্ট, ভয় সবকিছুই। অভিনয়ের ব্যাপারটা হল পুরোটাই শখের বশে করা, তাছাড়া কিছু না। প্রধানত আমি গায়িকা, তাই গান নিয়েই পুরোটা থাকা হয়।’

সাবরিনা পড়শী ছোটবেলাতেই সংগীত প্রতিযোগিতায় নাম লেখিয়ে তাক লাগিয়েছেন দেশবাসীকে। উপহার দিয়েছেন শত শত গান। গায়িকা হিসেবে অসামান্য জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারে অর্জন করেছেন সেরা কণ্ঠশিল্পীর সম্মাননা।

শনিবার মুক্তি পেয়েছে পড়শীর ডুয়েট গান ভালোবাসা বলে কি তারে। গানটিতে একইসঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। কিছু গল্পের নাম থাকেনা নামের একটি নাটকের গান এটি। গানটির সুর ও সংগীত পরিচালনায় ছিলেন রেজওয়ান শেখ। সুলতান এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশ হয়েছে গানটি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে