ম্যাসাজের পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়িকা

ডেস্ক, রাজনীতি ডটকম

ঘাড়ের যন্ত্রণা দূর করতে নেক টুইস্টিং ম্যাসাজ করিয়েছিলেন জনপ্রিয় পপ গায়িকা পিং চায়াদা। বারবার ম্যাসাজ করাতেই ঘটল চরম পরিণতি। ম্যাসাজের পরেই শারীরিক অবস্থার অবনতি হয় তার। একমাস তীব্র যন্ত্রণা সহ্য করার পর শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়িকা।

চলতি বছরের অক্টোবর মাসে পরপর তিনবার নামী ম্যাসাজ পার্লারে গিয়ে ঘাড়ের যন্ত্রণা দূর করতে ম্যাসাজ করিয়েছিলেন। এরপর ক্রমেই তার শরীরের বিভিন্ন দিক প্যারালাইজড হয়ে যায়।

শারীরিক অবস্থার অবনতি হতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন গায়িকা। জানিয়েছিলেন, প্রথমবার মাসাজের দু'দিন পর থেকেই ঘাড়ে আরও যন্ত্রণা বাড়ে। ধীরে ধীরে হাত, পা অবশ হয়ে যায়।

এরপর ওষুধ খেয়ে যন্ত্রণা কমানোর পাশাপাশি আরও দু’বার মাসাজ করান। তৃতীয়বারের পরেই প্যারালাইজড হয়ে শরীরের একপাশ। কয়েক সপ্তাহের অসুস্থতার পরে মৃত্যু হয় ওই গায়িকার। এই ধরনের ম্যাসাজের সম্ভাব্য মারাত্মক ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

পিং হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে আইসিইউতে রাখা হয় তাকে। নভেম্বরের শুরুতে কোমায় চলে যান। চিকিৎসা চলাকালে হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

পপ গায়িকার মৃত্যুর পরেই শোরগোল পড়ে গেছে ব্যাংককে। জানা গেছে, ওই ম্যাসাজ পার্লারের সকলের লাইসেন্স রয়েছে। এদিকে এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬