ফের বড়পর্দায় একসঙ্গে বাবা-ছেলে, যা বললেন অমিতাভ

ডেস্ক, রাজনীতি ডটকম

আবারও একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন বিগবি অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। এর কারণ, ডাবিংয়ের একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ। বাবা-ছেলের ডাবিং মুহূর্তের ছবি সেটি। তা দেখামাত্রই নেটিজেনদের মনে অনেক প্রশ্ন উঠেছে– তাহলে নিশ্চয়ই অমিতাভ ফের অভিনয় করছেন তার পুত্রের সঙ্গে। যদিও ছবির ক্যাপশনে সেই বিষয় কিছুই লেখেননি বিগবি।

অমিতাভ বচ্চন ফেসবুকে লিখেছেন, ‘আবার কাজে ফিরেছি। দেরি হল কিন্তু অভিষেকের সঙ্গে কাজ করে দারুণ মজা লাগছে। আরও একসঙ্গে কাজ করতে চাই আপনাদের আশীর্বাদ, ভালোবাসা এবং প্রার্থনার জোরে।’ একই সঙ্গে তিনি এই বিষয়ে টুইটও পোস্ট করেছেন। সেখানে লেখেন, একই জায়গায় কাজের জন্য পিতা পুত্র দু’জনে বসে। পর্দায় জলদি এই জুটি আসছে এদের অদ্ভুত কাজ নিয়ে।

এর আগে, পা, কাভি আলবিদা না কেহনা, সরকার, সরকার রাজ, ও বান্টি অউর বাবলি ছবিতে ছেলে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ। তারপর ১৪ বছর কেটে গেছে তাদের আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি। এদিকে, অতি সম্প্রতি বিগবিকে কল্কি ২৮০৮ এডি ছবিতে দেখা যাবে। আগামী ২৭ জুন মুক্তি পাবে ছবিটি। ছবিটিতে আরও রয়েছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোনরা। অন্যদিকে অভিষেক বচ্চনকে আগামীতে দেখা যাবে হাউজফুল ৫ ছবিতে। এখানে আছেন অক্ষয় কুমার, অনিল কাপুর, নানা পাটেকর ও রীতেশ দেশমুখরা।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কলকাতায় হেনস্তার অভিযোগ— মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

১৬ জুন ২০২৬

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি মিলল ৩০ বছর পর

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।

১০ জুন ২০২৬

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬