কন্যার জন্মদিন পালন করলেন পরীমণি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৬: ১১

পরীমণি ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী। কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর কাজে ফিরেছেন পরীমণি। সিঙ্গেল মাদার হিসেবে পুত্র পুণ্যকে (পদ্ম) বড় করছেন। কয়েক মাস আগে কন্যা সন্তান দত্তক নেন পরীমণি।

পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। শুক্রবার (৫ জুলাই) প্রিয়মের বয়স দুই মাস পূর্ণ হলো। ঘরোয়াভাবে বেশ আয়োজন করে কেক কেটে কন্যার জন্মদিন পালন করেছেন পরীমণি। তার কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

একটি ছবিতে দেখা যায়, পরীমণির পরনে শাড়ি। টেবিলের সামনে ছোট্ট কন্যাকে কোলে নিয়ে বসে আছেন তিনি। আর পুত্র পূণ্য পরীমণিকে কেক খাইয়ে দিচ্ছেন। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘এটা এক প্রজাপতির সংসার। আজ আমার মেয়ের দুই মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন আমার রাজকন্যা সাফিরা সুলতানা প্রিয়ম।’

ছবিগুলো পোস্ট করার ২ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে লক্ষাধিক। মন্তব্য করেছেন ৭ হাজারের বেশি। ছবিগুলো দেখে পরীমণির ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রিয়া দত্ত লিখেছেন, ‘প্রজাপতিদের জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।’ নাসির ইবনে ওহাব লিখেছেন, ‘মা-ছেলে, এখন আবার আসলো নতুন সদস্য, তোমাদের দেখলেই মনটা ভালো হয়ে যায়।’

পরীমণি ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। এ ছাড়াও ওপার বাংলার একটি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে