সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারালেন বুবলী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে সবসময় আলোচনায় থাকেন অভিনেত্রী শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে বিয়ে ও বাচ্চার সুত্র ধরে অপু বিশ্বাসের সঙ্গে দ্বন্দ্ব, সবই যেন ঘিরে রেখেছে এই নায়িকাকে। তবে এসবের ভিড়ে সমানতালে অভিনয় করে যাচ্ছেন। শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও এখন তিনি অভিনয় করছেন বিভিন্ন নায়কের বিপরীতে।

তাই যথারীতি গেল ঈদের মতো আসছে ঈদেও মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত সিনেমা। ‘রিভেঞ্জ’ নামের এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। ছবিটি পরিচালনা করেছে মোহাম্মদ ইকবাল।

সিনেমাটি মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে এফডিসির ৭ নং ফ্লোরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরু থেকে সবকিছু ঠিকই ছিলো। কিন্তু শেষের দিকে গিয়ে বাধে বিপত্তি। এক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন এই নায়িকা।

বুবলী তার বক্তব্যের শুরুতে বলেন, ‘ঈদের ছবি নিয়ে কোন প্রতিদ্বন্দ্বিতা নেই। আমি দর্শকদের বিনোদন দিতেই ঈদে রিভেঞ্জ নিয়ে আসছি। ঈদের অন্য ছবি নিয়ে কোন প্রতিযোগিতা নাই। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। আমরা চাই দর্শকরা ঈদে মুক্তিপ্রাপ্ত সব ছবি দেখে দিনশেষে বিনোদিত হোক’।

বুবলী বলেন, ‘আজ ৭ নং ফ্লোর ভরে গেছে। অনেক সাংবাদিক ভাই হাজির হয়েছেন এখানে। আপনারা সবাই মিলে যদি হলে সিনেমাটি দেখতে যান আমার বিশ্বাস আমরা অনেকগুলো হাউজফুল পাবো।’

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে একটু উত্তেজনার তৈরি হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘ঈদে তুফান আসছে তুফানের তোড়ে আমার সিনেমা টিকবে তো। গত ঈদের মতো আপনার সিনেমা চালাতে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দিতে হয়েছিলো এবারও কি ফোন দিতে হবে কি না। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন বুবলী। সেই সাংবাদিককে সবার সামনে ডেকে নেন রিভেঞ্জ নায়িকা।

বুবলী বলেন, ‘আপনি প্রমাণ থাকলে হাজির করুন। প্রমাণ দিতে পারবেন? আমি ফোন করিয়েছিলাম। তাহলে এখনই প্রমাণ দিন। প্রমাণ দিতে না পারলে আমি বলবো আপনারা হলুদ সাংবাদিকতা করছেন। এটা করবেন না। আমার মনে হয় সময় এসেছে, এমন হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ভয়েজ তোলার।’ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনেন পরিচালক ইকবাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক-পরিচালক মো. ইকবাল, নায়ক রোশান, নির্মাতা প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ওমর সানী, অনুপম রেকডিংয়ের কর্ণধার আনোয়ার হোসেন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে