প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই ছাত্রদের সঙ্গে ছিলেন। ছাত্রদের দেওয়া সরকার পদত্যাগের এক দফা দাবির সঙ্গেও সংহতি জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, স্বাধীনতা থেকে অল্প একটু দূরে শিক্ষার্থীরা- এমন মন্তব্যও করেছিলেন এই নির্মাতা।
এদিকে, রোববার (০৪ আগস্ট) রাজধানী ঢাকাসহ সারা দেশেই ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে নিহতের সংখ্যা। হামলা-সংঘর্ষ হয়েছে জেলায় জেলায়। পুরো দেশই যেন পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। এমন অবস্থায় আবারো সরব মোস্তফা সরয়ার ফারুকী। এ অবস্থায় সন্ত্রাস থামানোর আর্জি জানান এই নির্মাতা।
সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ফারুকীর মন্তব্য, ‘সন্ত্রাস থামান। বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের কাজ যারাই সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো! তা সে যে পক্ষেরই হোক। যার যে মত, সে সেই মত প্রকাশ করবে। সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শট গান দিয়ে কোন জনমত প্রকাশ করা হচ্ছে?’
তিনি প্রশ্ন রেখে লেখেন, কালকে লাখ লাখ লোক সমাবেশ করল, দেশাত্মবোধক গান গাইল, আমরা তো তাদের কারও হাতে পিস্তল দূরের কথা, একটা লাঠিও দেখলাম না। আজকে কেন এই সন্ত্রাস? কেন ৪২টা (স্ট্যাটাস দেওয়া পর্যন্ত হিসাব) লাশ পড়লো?
ফেসবুক পোস্টেই সতর্কবাণীও দিয়েছেন ফারুকী। তার কথায়, যারা মারছেন, মার দিতে দিতে সাধারণ জনতাকে এরকম সাহসী বানিয়ে দেবেন না, যে সে ঘুরে দাঁড়ায়! তখন যে অগ্নুৎপাত হবে সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আগেই সন্ত্রাস থামান!

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।
১৬ জুন ২০২৬
এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।
১০ জুন ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।
২৮ মে ২০২৬
সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।
২৮ মে ২০২৬