আমাদেরও দুজন স্বামী রাখার অনুমতি দেওয়া হোক: আজমা ফল্লাহ

ডেস্ক, রাজনীতি ডটকম

গত ২১ জুন থেকে শুরু হয়েছে বিগ বসের তৃতীয় সিজন। সালমান খানের পরিবর্তে এবার অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অনিল কাপূর। এবারের সিজনে রয়েছে বেশ কিছু চমক।

যাদের মধ্যে রয়েছেন ইউটিউবার আরমান মালিক ও তার দুই স্ত্রী। নেটদুনিয়ায় দুই স্ত্রীকে নিয়ে ভাইরাল আরমান। তাদের ভিডিও কিংবা কোনো কর্মকাণ্ড মানেই আলোচনার সৃষ্টি। বিগ বসের ঘরে পা রেখেই সেই আলোচনায় আরও ঘি ঢেলেছেন এই তিনজন।

দুই স্ত্রীকে নিয়ে ভ্লগ বানিয়ে কম বিতর্কের সৃষ্টি করেন আরমান। বিগ বসের ঘরে এসেও হয়েছেন কটাক্ষের শিকার। আরমানকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লক আপ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আজমা ফল্লাহ।

আরমান যেমন দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে এসেছেন, তেমনই যেন একজন নারী দুই স্বামীকে নিয়ে এই প্রতিযোগীতায় যেতে পারেন সেটাই মন্তব্য করেছেন তিনি। এক্ষেত্রে আজমার যুক্তি, সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরও মেনে নেবে।

এক ভিডিও বার্তায় এই মডেল বলেন, ‘আজ আমি বিগ বস ওটিটির তৃতীয় সিজন নিয়ে কথা বলব। যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলছেন, ওদের কোনও সমস্যা যখন নেই তাহলে বাকিদের কেন হচ্ছে। আমাদেরও কোনও সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হলো, আমরাও যেন দুজন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব।’

তিনি আরও বলেন, ‘যদি আমাদের জীবনে দুজন স্বামী থাকে তাহলে সেটা অন্যায়। একজন ছেলে দুজন স্ত্রীকে নিয়ে প্রতিযোগীতায় এসেছেন, সেটা সকলে উপভোগ করছে। আমাদেরও দুজন স্বামী রাখার অনুমতি দেওয়া হোক। হিসেবটা সমানুপাতিক হওয়া উচিত, তাই না? আমরাও তখন দুজন স্বামীকে নিয়ে খুশি থাকব।’

জানা যায়, আরমান মালিক ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। ২০১১ সালে তার বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। তবে স্ত্রী পায়েলের বান্ধবীকেই দ্বিতীয় বিয়ে করেন আরমান। আর সেটা পায়েলকে ডিভোর্স না দিয়েই। ২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সুখে সংসার করছেন এই যুবক। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে