রাজকে করলার সাথে তুলনা: পরীমণি

ডেস্ক, রাজনীতি ডটকম

আলোচিত অভিনেত্রী পরীমণি কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরীমণি। সেখানে ঢাকাই সিনেমার কয়েকজন নায়ককে ফল বা সবজির সঙ্গে তুলনা করেন। মূলত, সঞ্চালক কাজটি করতে বলেন। তারই পরিপ্রেক্ষিতে শাকিব খানকে ‘আম’, জায়েদ খানকে ‘বেল’ আর প্রাক্তন স্বামী শরিফুল রাজকে ‘করলা’-এর সঙ্গে তুলনা করেন এই নায়িকা।

এ অনুষ্ঠানে পরীমণিকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন, ‘আমি তোমাকে কয়েকজন নায়ক-নায়িকার নাম বলব, তাদেরকে তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে।’ সঞ্চালকের এ প্রস্তাব পাওয়ার পর পরীমণি বলেন, ‘সবজি! না না।’ এরপর দ্বিতীয় অপশন ফল বেছে নেন পরীমণি। তারপর সঞ্চালক শাকিব খানের নাম বলেন। জবাবে পরীমণি বলেন, ‘আম, ফজলি আম।’ এরপর চিত্রনায়ক ফেরদৌসের নাম বলেন। তা শুনেই পরীমণি বলেন, ‘কি অদ্ভুত।’ কয়েক সেকেন্ড সময় নিয়ে এ নায়িকা বলেন, ‘তরমুজ।’

এরপর সঞ্চালক চিত্রনায়ক সিয়াম আহমেদের ব্যাপারে জানতে চান। পরীমণি কালক্ষেপণ না করেই বলেন, ‘মাল্টা।’ তারপর আসে চিত্রনায়ক আরিফিন শুভর নাম। এবারো কয়েক সেকেন্ড ভেবে পরীমণি বলেন, ‘তাল।’ চিত্রনায়ক সায়মন সাদিককে ‘শসা’ এবং ‘লিচুর’ সঙ্গে তুলনা করে হাসতে থাকেন এই নায়িকা।

পরীমণির প্রথম সিনেমার নায়ক ছিলেন জায়েদ খান এবং আনিসুর রহমান মিলন। জায়েদ খানকে ‘বেলের’ সঙ্গে তুলনা করেন। ব্যাখ্যা করে পরীমণি বলেন, ‘বরিশালের মানুষ তো, তাই বেলের সঙ্গে ব্যাপারটা যাবে।’ এরপর মিলনকে ‘কলার’ সঙ্গে তুলনা করেন। পরক্ষণেই পরীমণি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘মিলন ভাই কলার সঙ্গে যায়? না, না। মিলন ভাই খেজুরের সঙ্গে যেতে পারেন। খেজুর।’

তারপর চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর নাম আসতেই ঝটপট উত্তরে পরীমণি বলেন, ‘আমড়া।’ এরপরই পরীমণির প্রাক্তন স্বামী শরিফুল রাজের নাম আসে। নামটি শুনে মুচকি হাসেন পরীমণি। কিন্তু উচ্ছ্বাস কিছুটা কমে যায়, যা চেহারায় স্পষ্ট। খানিকক্ষণ চুপ থেকে পরীমণি বলেন, ‘ফল তো আর নাই। ফল শেষ হয়ে গেছে না? ফলের সিজন শেষ হয়ে গেছে।’ এ কথা বলেই হাসতে থাকেন পরীমণি। এসময় সঞ্চালক বলেন, ‘এখনো সবজি আছে। আমি কি কোনো ফলের নাম মনে করিয়ে দেব? এই যে আনার আছে।’ হাসতে হাসতে পরীমণি বলেন, ‘ঢেরস-মেরশ কিছু একটা দিয়ে দাও, হতে পারে করল্লা-ফরল্লা।’ সঞ্চালক বলেন, ‘তাহলে রাজের কোন উত্তরটা নেব? করলা নেব?’ এতে মৌন সম্মতি দেন পরীমণি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে