মেয়েকে নিয়ে নতুন তথ্য ঐশ্বরিয়ার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৪: ২৮

বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন মেয়ে আরাধ্যা রাই বচ্চনকে এক মুহূর্তের জন্যও কাছছাড়া করেন না। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন ঐশ্বরিয়া, সেখানেই সঙ্গে নিয়ে যান আরাধ্যাকে। নেটিজেনদের মাঝে তিনি সুপারমম বলেই খ্যাতি পেয়েছেন। এরকম সুপারমম কীভাবে হওয়া যায়, তা প্রশ্ন রাখা হয়েছিল ঐশ্বরিয়ার কাছে।

মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়া বলেন,আপনি যদি নিজে মা হন, তাহলে সন্তানের জন্য কী শ্রেষ্ঠ সেটা আপনিই জানেন। আমরা সবাই মানুষ। তাই সবাইকে উপদেশ দেওয়া ঠিক নয়। যখন জন্মেছিলাম তখন তো নিয়মের বই নিয়ে কেউই জন্মায়নি। তাই নিজে যেভাবে বোঝেন সেভাবে সন্তান মানুষ করা উচিৎ।

কেন সবসময় মেয়েকে নিয়ে সব জায়গায় যান ঐশ্বরিয়া, এ প্রশ্নও করা হয় তাকে। উত্তরে তিনি বললেন, ও তো আমার মেয়ে। তাই আমি যেখানে যাব ওকে নিয়ে যাব, সেটাই তো স্বাভাবিক।

বলিউডের অন্দরে কিছু দিন ধরেই গুঞ্জন, সম্পর্ক নাকি ভাল নেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। এও শোনা যাচ্ছে, তারা নাকি বিচ্ছেদের পথে পা বাড়াতে চলেছেন। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। কিছুদিন আগেই আবু ধাবিতে অনুষ্ঠিত আইফা ২০২৪-এ হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যা। স্বামী অভিষেককে সেই সফরে দেখা যায়নি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬