ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউড অভিনেত্রী হিনা খান ক্যানসারের তৃতীয় স্টেজে থেকেও অনবদ্য মনের জোরের পরিচয় দিলেন অসুস্থতার তোয়াক্কা না করে ক্যামেরায় ধরা দিলেন এক নতুন রূপে। লাল লেহেঙ্গায় কনে সেজেছেন হিনা খান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিনা খান আহমেদাবাদে টাইমস ফ্যাশান উইক ২০২৪-এ কনে সেজে ব়্যাম্পে হেঁটে বাজিমাত করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সে ভিডিও দেখে কুর্নিশ জানিয়েছেন হিনার ভক্তরা। শুধু তাই নয় এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে।
ভিডিওতে দেখা যায়, লাল লেহেঙ্গায় বধূবেশে হিনার পায়ে আলতা। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে আগের মতোই হাঁটছেন তিনি। এর আগে ইনস্টাগ্রামে হিনা খান তার পোস্টে লেখেন, কঠিন যুদ্ধে জয়ী হতে গেলে সমসাময়িক কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে জেতার জন্য নিজেকে সম্ভাব্য সবরকম পরিস্থিতির জন্য তৈরি করব। আমি আমার চুল পড়া শুরু হওয়ার আগেই তাই তাকে কেটে ফেলেছি।
কারণ আমি কয়েক সপ্তাহ পর থেকে এই চুল পড়া, আর তাকে ঘিরে থাকা মনখারাপ সহ্য করতে পারতাম না। তাই, আমি আমার কাছে ভেঙে পড়ার আগেই অলংকার ছেড়ে দেয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমি এটাও উপলব্ধি করেছি, যে আমার আসল অলংকার হলো আমার সাহস, আমার শক্তি এবং আমার নিজের প্রতি আমার ভালোবাসা।

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
১৮ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২০ দিন আগে
প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।
৩১ জুলাই ২০২৬