এবার আসছে ‘তুফান ২’

ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের প্রেক্ষাগৃহে ‘তুফান’ গত ১৭ জুন দেশে মুক্তি পায়। সিনেমাটি দর্শকপ্রিয়তা পেয়েছে। শাকিব খানের লুক ও অভিনয় প্রশংসিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি। সেখানেও দর্শকের সাড়া মিলেছে।

সিনেমার এমন সাফল্য দেখে এর সিক্যুয়েল বানাবেন বলে ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফী।

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেখান থেকে তিনি জানান, দেশে ফিরেই ‘তুফান’-এর সিক্যুয়েলের কাজ শুরু করবেন। আরও বড় বাজেট নিয়ে নির্মিত হবে ‘তুফান-২’।

এ ঘোষণার পর পরই ‘তুফান ২’ -এ কারা অভিনয় করছেন প্রশ্ন আসে।

রাফীর ভাষ্য, ‘তুফান’-এর প্রায় সব অভিনয়শিল্পী থাকবেন ‘তুফান ২’-এ। কলকাতার প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এবার।

তাহলে মিমি চক্রবর্তী থাকছেন? এ প্রসঙ্গে রাফী বলেন, ‘দেখুন, আগের সিনেমায় মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে সিক্যুয়েলেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টি আমাদের মাথায় আছে। দেখা যাক। ’

এদিকে তুফানের সিক্যুয়েলের খবর শুক্রবার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মিমি। এ মুহূর্তে ভারতের জলপাইগুড়িতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।

তুফান সিনেমায় শাকিব ও মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মাসুমা রহমান নাবিলা ও মিশা সওদাগরকে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে