আবারও বিয়ে করলেন জাস্টিন বিবার

ডেস্ক, রাজনীতি ডটকম

কয়েক বছর আগেই হেইলিকে বিয়ে করেছেন মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবার। মাঝে একবার এই জুটির বোঝাপড়ায় অবনতি হওয়ারও গুঞ্জন পাওয়া যায়।

অবশ্য, সেসব গুঞ্জন আর ডালপালা মেলেনি। এবার শোনা যাচ্ছে আবারও না কি বিয়ে করেছেন বিবার।

এই তারকা শিল্পীর বিয়ের কথা শুনে হয়ত হকচকিয়ে যেতে পারেন নেটিজেনরা। কেননা হেইলিকে তো এখনো ডিভোর্স দেননি তিনি, তাহলে কীভাবে আবারও বিয়ের পিঁড়িতে বসবেন!

মজার ব্যাপার হলো অন্য কোনো নারীকে নয়, দ্বিতীয়বারের মতো আবারও হেইলিকেই বিয়ে করছেন বিবার। কারণ প্রথমবার সন্তানের জন্ম দিতে চলেছেন হেইলি। মূলত এ খুশিতেই ফের বিয়ে করেছেন এই জুটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী হেইলির বেবিবাম্পের ছবি নিজেই শেয়ার করেছেন বিবার।

শুধু তাই নয়, খ্রিস্টানমতে ফের ফাদারের সামনে বিয়ে করেছেন জাস্টিন ও হেইলি।

২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় বিবার ও সেলেনা গোমেজের।

লোকে সমালোচনা করে বলে, গায়িকা-অভিনেত্রী সেলেনার কাছ থেকে জাস্টিনকে ছিনিয়ে নেন হেইলি।

পরে ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। অবশ্য এবার অনাগত সন্তানের বিষয়ে লুকোচুরি করেননি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে