ডেস্ক, রাজনীতি ডটকম

ঢালিউডের আলোচিত নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল হজে যাচ্ছেন। তবে তিনি একা যাচ্ছেন না, তার সঙ্গে আরও ২৩৯ বা ২৫৩ জনের বিশাল এক টিম যাচ্ছে হজ পালন করতে।
সংবাদমাধ্যম অনুযায়ী, মঙ্গলবার (২১ মে) বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অনন্ত জলিল। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে হজ পালনে মক্কার উদ্দেশে রওনা দেবেন তিনি।
এ বিষয়ে অনন্ত জলিল বলেন, ‘আমরা বড় একটা টিম যাচ্ছি হজে। যেখানে প্রায় ২৫০ জন সদস্য। একসঙ্গে অনেক হাজি যাচ্ছেন। জানি না কার দোয়া কবুল হবে! তাই হাজিদের সঙ্গে যাওয়াই ভালো।’
এর আগে গেল বছরের শেষের দিকে সপরিবারে ওমরাহ পালন করেন অনন্ত জলিল। এবার যাচ্ছেন হজ পালনে।
বর্তমানে বিগ বাজেটের দুইটি সিনেমায় অভিনয় করছেন অনন্ত জলিল। এর মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন এই নায়ক।
আগামীতে জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে অনন্ত জলিলকে। পরবর্তী দুই সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার আগেই হজ পালনের উদ্দেশে দেশত্যাগ করছেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে