'শাকিবের মা-ভাবি হতে চাই না আর'

ডেস্ক, রাজনীতি ডটকম

চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথমবারের মতো পর্দায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন । গেল ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের মায়ের চরিত্রে দেখা মেলে এই নায়িকার। অনেকদিন পর পর্দায় রাজকুমার সিনেমা দিয়ে কামব্যাক করেন মাহি। যদিও সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়ে দর্শকদের চমকে দেন এই তারকা।

তবে পর্দায় আবারও নায়িকার চরিত্রেই ফেরার চেষ্টা করছেন মাহিয়া মাহি। ব্যক্তিজীবনে নানা ধকল গেলেও দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। এখন কেবল অপেক্ষা করছেন, ভালো কিছু সিনেমার গল্প-অফারের।

শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করার মতো কোনো চরিত্র পেলে কাজ করবেন কি না, এমন প্রশ্নে মাহি বলেন— ‘না, শাকিবের মা-ভাবি হতে চাই না আর। তবে তার সঙ্গে কাজের ইচ্ছে সবসময়ই আছে। কারণ শাকিব খানের বিকল্প আছে বলে আমার মনে হয় না। তার যে অভিনয়সত্তা এবং স্টারডম রয়েছে, এটা গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না।’

সবশেষ এই তারকা বলেন, ‘আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। একের পর এক কাজ করার ইচ্ছে নেই। ভালো কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা করতেও আপত্তি নেই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রী তকমা না দেয়। তারা যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। অগ্নি, পোড়ামন-এর মতো বছরে যদি একটাও ভালো সিনেমা করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।’

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে