ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাস খানেক আগেই নিজের মাতৃত্বের খবর দিয়েছিলেন। জানিয়েছিলেন, খুব শিগগিরই পরিবারে নতুন অতিথির আগমন ঘটছে।
এরপরই ভক্তরা অপেক্ষায় ছিলেন অন্তঃসত্ত্বা দীপিকার দেখা পাওয়ার। অনেকেই ভেবেছিলেন, সারোগেসির মাধ্যমেই সন্তানের মা হচ্ছেন তিনি।
তবে নেটিজেনদের সেই অনুমানকে ভুল প্রমাণ করে সম্প্রতি হলদে গাউনে মাতৃত্বের দ্যুতি ছড়িয়েছেন দীপিকা। যেখানে অভিনেত্রীর স্ফীতোদর ছিল স্পষ্ট।
নিজের স্কিনকেয়ার ব্র্যান্ডের প্রচারে জনসমক্ষে আসেন দীপিকা। সে সময়ই হলুদ রঙের একটি গাউনে দেখা যায় অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে সেই পোশাকের ছবিগুলো পোস্ট করেন তিনি।
মজার বিষয় হচ্ছে, দীপিকার সেই গাউনটি বিক্রি হয়েছে। সেটাও ৩৪ হাজার রুপিতে। মাত্র ২০ মিনিটের মধ্যেই অভিনেত্রীর পোশাক কিনে নেন একজন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে নিজের সেই হলুদ গাউন পরা ছবি পোস্ট করে দীপিকা জানান, পোশাকটি বিক্রি করতে চান তিনি।
অভিনেত্রী লেখেন, একদম নতুন! কে পোশাকটি পেতে চলেছেন? সঙ্গে আরও জানান, এই পোশাক বিক্রির টাকা চলে যাবে এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে।
তার সেই পোস্ট দেওয়ার ২৫ মিনিট পরই অভিনেত্রী জানান, পোশাকটি ৩৪ হাজার রুপিতে বিক্রি হয়ে গেছে।
সম্প্রতি লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে নিজের বেবিবাম্প প্রকাশ্যে আনেন এই নায়িকা। তার আগে অনেকেই মনে করেছিলেন, দীপিকা বুঝি সন্তানের মা হওয়ার জন্য গর্ভ ভাড়া নিয়েছেন।
তবে হলুদ গাউনে নায়িকাকে দেখার পর অনেকেই সেই ধারণা মিথ্যা মনে করেন। যে পোশাকে আরও একবার নায়িকার গর্ভাবস্থা ফের প্রকাশ পায়। সেই হলুদ গাউনটি এবার বিক্রি হল একটি স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলের জন্য।
এদিকে, গর্ভাবস্থায় ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং করেছেন দীপিকা। এর আগে শাহরুখের জওয়ান সিনেমায় দেখা গেছে তাকে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই আসতে চলেছে নায়িকার সংসারে প্রথম সন্তান।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে