‘অল্পস্বল্প ঝগড়া-খুনসুটি নিয়ে ভালোই কাটছে’

ডেস্ক, রাজনীতি ডটকম

দার্জিলিং থেকে বহু দূরে এই মুহূর্তে একসঙ্গেই রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও সৌরভ দাস। তারা দারুণ বন্ধু হলেও আপাতত তাদের মধ্যে রয়েছে চাপা টেনশন, এমনক সংঘাতও নাকি ঘটেছে। ব্যাপার কী? ব্য়াপার আর কিছুই নয়। শোনা যাচ্ছে দারুণ একটা নাকি ‘ঝড়’ আসছে।

হ্য়াঁ, ঠিকই ধরেছেন নতুন সিনেমা। তারই নাম ‘ঝড়’। দার্জিলিং থেকে কিছু দূরেই চলছে তার শুটিং। সেই সিনেমাতে বনি-সৌরভ আবার একে অপরের প্রতিদ্বন্দ্বী। তাদের সঙ্গে রয়ছেন নবাগতা অমৃতা। জোর কদমে চলছে শুটিং। সম্প্রতি সাক্ষাৎকারে ‘ঝড়’-এ নিজের সিনেমার চরিত্র নিয়ে নানান কথা ফাঁস করেছেন সৌরভ দাস।

সৌরভের কথায়, ‘এই সিনেমাতে তার শৌভিকের চরিত্রটা গ্রে চরিত্র। তিনি জানান সিনেমাতে অমৃতা উত্তরবঙ্গে যে কলেজে পড়ে, শৌভিক সেখানকার জিএস। তিনি বনি আর অমৃতা। এই তিনজনকে ঘিরেই এগোবে সিনেমা। তবে এর বেশি সিনেমা নিয়ে আর কিছুই বলতে চাননি সৌরভ দাস। অভিনেতা জানিয়েছেন, ইদানিং কালে নাকি তাকে হিরোর চরিত্র দারুণ টানছে। এ ধরনের চরিত্র করতে তিনি বেশ ইচ্ছুক।’

সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন নিয়েও মুখ খুলেছেন সৌরভ দাস। বিবাহিত জীবন কেমন কাটছে সে প্রসঙ্গে সৌরভ বলেন, ‘অল্পস্বল্প ঝগড়া-খুনসুটি নিয়ে ভালোই কাটছে।’

তার কথায়, ‘একেবারে মসৃণ হলে অস্বস্তি হয়, অল্প ঝগড়া হওয়া ভালো। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছে করে।’ গ্ল্যামার জগতে প্রেম করলেও তাড়াতাড়ি কেউ বিয়ে করেন না। একথা সৌরভের বক্তব্য, বিয়ে করলে ক্যারিয়ার থাকে না, হিরো হিরোইন হওয়া যায় না, এখন সেগুলো সবই মিথ্যা।

দর্শনার সম্পর্কে এমন কথা যেটা বাইরের লোক জানে না, সে বিষয়টিও সাক্ষাৎকারে ফাঁস করেছেন সৌরভ। জানান, ‘আমি বাড়িতে খুব শান্ত, আর ও প্রচণ্ড কথা বলে। একাবের নন-স্টপ। তবে বাইরে ও ঠিক নিজেকে খুলতে পারে না।’ লোকে সৌরভকে ভীষণ ভুল বোঝে, সে প্রসঙ্গে অভিনেতার বক্তব্য। কেন লোকে ভুল বোঝেন, সেটা তিনি নিজেও জানেন না। তিনি যেসব চরিত্রে অভিনয় করেছেন, সেটাও এর কারণ হতে পারে। সৌরভের কথায়, ‘লোকে ভাবে আমি প্রচণ্ড নেশা করি। ভদ্র, শান্ত ছেলে হিসাবে লোকে আমায় কল্পনা করতেও পারেন না।’

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কলকাতায় হেনস্তার অভিযোগ— মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

১৬ জুন ২০২৬

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি মিলল ৩০ বছর পর

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।

১০ জুন ২০২৬

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬