জামিন পেলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। আজ সকালেই অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার অর্জুন হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেফতারসহ পরবর্তী সব কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ করেন।

কিন্তু শুক্রবার সকালে আল্লু অর্জুনকে তার জুবিলি হিলসের বাড়ি থেকে চিক্করপল্লী থানায় নেওয়া হয়। এদিন বিকালে হায়দরাবাদ পুলিশ অভিনেতাকে নিম্ন আদালতে হাজির করলে আদালত ১৪ দিনের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

এর আগে গ্রেপ্তারের পর এফআইআর খারিজের জন্য ফের হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আদেশ দেন।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন সেই নারী। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তাকে দেখার জন্য ঘটনাস্থলে হুড়োহুড়ি পড়ে যায়। এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হলেন অভিনেতা।

ইন্ডিয়া টুডে এক লাইভ প্রতিবেদনে জানায়, থানায় আল্লু অর্জুনের জবানবন্দি নেওয়ার পর মেডিকেল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। এই কেসে আল্লু অর্জুনের দেহরক্ষীকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬