অন্তঃসত্ত্বা দীপিকার যোগব্যায়ামে মুগ্ধ ভক্তরা

ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বিয়ের ৫ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন এই যুগল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন ৩৭ বছর বয়সি দীপিকা।

মাতৃত্বকালীন সময়টা দারুণ উপভোগ করছেন দীপিকা। কয়েক দিন আগে স্বামী রণবীরকে নিয়ে নিজের অভিনীত ‘কল্কি’ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। এসবের মাঝে নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়ামও করছেন তিনি। তারই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা যোগব্যায়ামের ছবিতে দেখা যায়, দীপিকার পরনে কালো রঙের ব্যায়ামের পোশাক। দু’পা উপরে তুলে ফ্লোরে পাতা ম্যাটে শুয়ে আছেন অন্তঃসত্ত্বা দীপিকা।

ক্যাপশনে দীপিকা লেখেছেন, ‘আপনি যদি প্রতিদিন নিজের যত্ন নেন, তাহলে আলাদা করে সেলফ কেয়ার মাস উদযাপন করার দরকার পড়ে না। আমি ওয়ার্কআউট করতে ভালোবাসি। কিন্তু নিজেকে সুন্দর দেখানোর জন্য শরীরচর্চা করি না। বরং ফিট থাকতেই ব্যায়াম করি। দীর্ঘদিন ধরে শরীরচর্চা আমার লাইফস্টাইলের অন্যতম একটি অংশ। আমি যখন শরীরচর্চা করে ফিট থাকতে পারি না, তখন নিয়ম করে এটি ৫ মিনিট অনুশীলন করি। ওয়ার্কআউট করি আর না করি। কিন্তু এটি নিয়মিত করি। এটি খুবই কার্যকরী…।’

পাশাপাশি যোগব্যায়ামের নির্দিষ্ট পদ্ধতিটির কথাও শেয়ার করেছেন রণবীর ঘরণী। সঙ্গে এই মুদ্রার উপকারিতার কথাও লেখেছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় এই মুদ্রা করতে গেলে অবশ্যই একটা কুসানের সাপোর্ট নেওয়া দরকার বলে জানান দীপিকা। এই মুদ্রা পায়ের ফোলা, যন্ত্রণা কমায়, পেশির যন্ত্রণায় উপকারী, পা, কোমর কিংবা শরীরের নিচের অংশের ব্যথার জন্য খুব উপকারী।

অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরচর্চার পোস্টে প্রতিক্রিয়া দিতে ভোলেননি রণবীর সিং। কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘ম্যাজিকের মতো কাজ করে।’ তা ছাড়া প্রিয় অভিনেত্রী দীপিকার ভূয়সী প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। মুগ্ধতা প্রকাশ করে অসংখ্য মন্তব্য করেছেন তারা।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে