আশির দশকের গল্পে জুটি বাঁধলেন বর্ষণ-নিপুণ

বিনোদন প্রতিবেদক

গেল বছর ‘অপলাপ’ নামে ওয়েব ফিল্মে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন ইমতিয়াজ বর্ষণ ও নিপুণ আক্তার। এখানে শহরের আধুনিক দম্পতির চরিত্রে দেখা গিয়েছিল এই জুটিকে। একবছর পর আবারও জুটি হয়ে আসছেন তারা। তবে এবার ওয়েব ফিল্মে নয়, সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমার নাম ‘আজান’। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।

জানা গেছে, আশির দশকের রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধাপরাধীদের উত্থান ও একটি মেয়ের সংগ্রামের গল্প সিনেমায় উঠে এসেছে। যে মেয়েটি মা হতে পারে না। তাকে নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

গত বছর গাজীপুরে ‘আজান’ সিনেমার শুটিং হয়েছিল। শুটিং শেষে চলছে সিনেমাটির ডাবিংসহ পোস্ট প্রডাক্টশনের কাজ।

সিনেমাটি প্রসঙ্গে ইমতিয়াজ বর্ষণ জানালেন, নিপুণের সঙ্গে আগে বর্তমান সময়ের এক দম্পতির চরিত্রে অভিনয় করেছি। এবার প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের মেয়ে নিপুণ, আমি কৃষক। গ্রামের মেয়ে যেমন হয়, মেকআপের পর ঠিক তেমনটাই মনে হচ্ছিল। আর আমি তো চাষির চরিত্রে অভিনয় করেছি। এটা নিয়েই আমরা অনেক মজা করেছি। এগুলো নিয়ে শুটিংয়ের ফাঁকে আমাদের অনেক কথা হত।

‘আজান’ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে