ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউড তারকা দম্পত্তি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের সংসারে এসেছে তাদের প্রথম কন্যা সন্তান। এখন মেয়েকে নিয়েই সময় কাটছে রণবীর পত্নীর। এরইমধ্যে দীপিকা জানালেন, সন্তান সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।
মা হওয়ার পর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন দীপিকা। সম্প্রতি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪- উপলক্ষ্যে এক আয়োজনে সে বিষয় নিয়েই কথা বলেন অভিনেত্রী।
দীপিকা পাড়ুকোন বলেন, ‘যখন ঠিকভাবে ঘুম হয় না, অতিরিক্ত স্ট্রেস থাকে তখন ভুলভাল সিদ্ধান্ত নেই। আর আমার মনে হয় আমি কখনও নিজে বুঝতেও পারি। যে দিনগুলোতে আমার ঘুম হয় না বা নিজের যত্ন নেওয়া হয় না ঠিক করে, তখন আমার অতিরিক্ত স্ট্রেসড লাগে বা শরীর খারাপ লাগে। কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতেও সমস্যায় পড়ি।’
এদিন দুঃখ, কষ্ট, রাগ নিয়েও কথা বলেন দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, ‘এটা একদম স্বাভাবিক। মানুষ মাত্রই তার রাগ, কষ্ট হবে। আর এই অনুভূতিগুলো আমাদের অনেক কিছুই শেখায়। কিন্তু এগুলো থেকে তুমি কী শিখছ, পজিটিভলি কীভাবে তাতে রিঅ্যাক্ট করছ সেটাই আসল। কাজের মধ্যে থাকতে হবে। ধৈর্য ধরতে হবে।’
গত ৮ সেপ্টেম্বর প্রথমবারের জন্য মা হন দীপিকা পাড়ুকোন। এখনও মেয়ের নাম জানাননি এই তারকা দম্পত্তি। উল্লেখ্য, এই তারকা দম্পত্তিকে আগামীতে রোহিত শেঠির সিনেমা সিংহাম এগেইনে দেখা যাবে।

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
১৮ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২০ দিন আগে
প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।
৩১ জুলাই ২০২৬