জনপ্রিয় ব্যান্ডগুলোর 'জয় বাংলা' কনসার্ট বয়কট

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬: ৩৪

জনপ্রিয় ব্যান্ডদলগুলোর মিলনমেলা ও সংগীতপ্রেমী তরুণদের অন্যতম আকর্ষণ 'জয় বাংলা' কনসার্টকে 'না' বলছেন দেশের অনেক জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার প্রতিক্রিয়া হিসেবে শিল্পীদের এই প্রতিবাদ।

জনপ্রিয় বেশ কিছু ব্যান্ড ও সংগীতশিল্পী ইতোমধ্যে প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে তারা আর এই অনুষ্ঠানে অংশ নেবেন না।

দেশাত্মবোধক ও সামাজিক ন্যায়বিচারের গানের জন্য জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট দেশের জনপ্রিয় কনসার্টগুলো মাতিয়ে রাখে। তারা বলেছে, "দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায় ও নিপীড়নের মতো বিষয়ের প্রতি আমাদের ফোকাস থাকায় আসন্ন জয় বাংলা কনসার্টে পারফর্ম করা আমাদের পক্ষে অসম্ভব। তাই আমাদের উত্তর হল 'না'।"

আরেকটি জনপ্রিয় হার্ড রক ব্যান্ড আরবোভাইরাসও সোশ্যাল মিডিয়ায় তাদের বয়কট ঘোষণা করেছে। তারা লিখেছে, "জয় বাংলা কনসার্টে আরবোভাইরাস কখনই পারফর্ম করবে না।"

জয় বাংলা কনসার্ট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে নেমেসিসও। তাদের বক্তব্যের আরও বিশদ বিবরণ দিয়ে তারা ফেসবুকে ঘোষণা করেছে, "গত দুই সপ্তাহের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে, এটা স্পষ্ট যে আমরা আর কখনো জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।"

"কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হতো আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই বা শুনবে। কিন্তু আর কত ভয়?''

নেমেসিস আরও লিখেছে, "বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায়সঙ্গত সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরও অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।"

পপাই নামে পরিচিত রাফান ইমাম একইভাবে কনসার্টের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেছেন, "আপনি আমাকে জয় বাংলা কনসার্টে কখনও পারফর্ম করতে দেখবেন না।"

এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলা ফাইভের সিনা হাসান ১৭ জুলাই বর্জনের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, "একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী 'ছেলেভুলানো' কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেনো কখনই ডাকা না হয়"

জনপ্রিয় এই ব্যান্ডগুলো কনসার্ট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর কনসার্টের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং এর যুব শাখা 'ইয়াং বাংলা' বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্মরণে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কলকাতায় হেনস্তার অভিযোগ— মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

১৬ জুন ২০২৬

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি মিলল ৩০ বছর পর

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।

১০ জুন ২০২৬

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬