ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের অনান্য দেশের মত বাংলাদেশেও আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। এ তালিকায় বাদ যায়নি তাসনিয়া ফারিণ ও মেহজাবীন চৌধুরী।
আর্জেন্টিনা বনাম চিলির জমজমাট ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেট লাইফ স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন মেসিভক্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিয়া ফারিণ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেহজাবিনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দুইজন ভক্ত-অনুরাগীদের মাঝে আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে এক ভিন্নলুকে ধরা দিয়েছেন।
সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা এ দুই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। রশিদ নামে একজন লিখেছেন, ‘আপনারা দুইজন একসাথে গিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ, অভিনন্দন আপনাদের।’ এম ফাহাদ নামে আরেকজন লিখেছেন, ‘এতটা ভালোবাসেন আর্জেন্টিনাকে আগে ভাবি নাই সত্যিই অনেক সুন্দর লাগছে আপনাকে দুজনকেই।’
খাইরুল ইসলাম নামে এক ভক্ত লিখেছেন, ‘দেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে তারা দুজন আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধন্যবাদ মেহজাবিন ও ফারিনকে।’
উল্লেখ্য, খেলা শুরুর প্রথমার্ধের হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজকেই মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে করলেন দলের জয়সূচক গোল। লিওনেল মেসির কর্নার থেকে জটলায় বল পেয়েছিলেন এই স্ট্রাইকার। সেখান থেকেই এলো জয়সূচক গোল।
১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে