ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মাসখানেক ধরেই ক্যামেরার আড়ালে থাকা পছন্দ করছেন। স্ত্রীর অনুপস্থিতি নিয়ে আম্বানিদের রেড কার্পেটে পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকি কৌশলকেও। যদিও পরে জুটিতে ধরা দেন তারা।
তবে এটা স্পষ্ট যে স্বামী ভিকি যখন একের পর এক কাজ নিয়ে ব্যস্ত, তখন ক্যাটরিনা কাইফ মাঝেমধ্যেই বিদেশে উড়ে যাচ্ছেন নিভৃতে, নির্জনে থাকতে। কিন্তু বলিউডের এমন নক্ষত্রের কেন এই ‘স্পেস’ দরকার হচ্ছে?
এ নিয়ে কানাঘুষোর কিন্তু অন্ত নেই বলিউডে! কান পাতলে শোনা যাচ্ছে, আড়াই বছরের দাম্পত্যে নাকি ক্য়াটরিনা এবার একটু নিজের মতো করে কাটাতে চাইছেন।
সম্প্রতি জার্মানির নৈঃসর্গিক প্রকৃতির মাঝে ছবি শেয়ার করে সবাইকে সুপ্রভাত জানিয়েছিলেন ক্যাটরিনা। তখন ভিকি কৌশল ভারতের বিভিন্ন শহরে ‘ব্যাড নিউজ’র প্রোমোশনে ব্যস্ত। সেই সিনেমায় তৃপ্তি দিমরির সঙ্গে তার রসায়ন দেখে যখন ‘তওবা তওবা’ করছে নেটপাড়া, তখন ক্যাটরিনা লাইমলাইট থেকে বহুদূরে, নিজের মতো করে সময় কাটানোর ঝলক দেখালেন অস্ট্রিয়া থেকে।
এক মাস আগেই ভিকির সঙ্গে ইউরোপ ট্যুরে ছিলেন ক্য়াটরিনা। তখনই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সরগরম হয় সামাজিকমাধ্যম। এবার স্বামী যখন ‘ব্যাড নিউজ’র সাফল্যে মত্ত, তখন ক্যাটরিনার সামাজিকমাধ্যমে দেখা গেল অস্ট্রিয়ার এক বিশেষ ‘মেডিক্যাল হেলথ রিসর্ট’র একগুচ্ছ ছবি। শান্তির খোঁজেই যে তিনি সেই রিসর্টমুখো হয়েছিলেন, অভিনেত্রীর লেখা ক্যাপশনেই সেটি স্পষ্ট।
ক্যাটরিনার পোস্টে দেখা যায়, কখনও জঙ্গলের মাঝে বেঞ্চে একাই বসে প্রকৃতি উপভোগ করছেন তিনি, আবার কখনও বা তার পোস্টে জ্বলজ্বল করছে সেখানকার হালকা ডায়েট।
অভিনেত্রী লেখেন, থাকার দারুণ পরিবেশ। জীবন যেন এখানে থেমে গিয়ে এক শান্তির পথে প্রবেশ করে। লেকের চারদিকে, জঙ্গলের মাঝে নিভৃতে হেঁটে বেড়ানোর সেই দারুণ অভিজ্ঞতা শব্দে বর্ণনা করার মতো নয়। এখানকার কর্মীদের উষ্ণ অভ্যর্থনা এককথায় অসাধারণ। সেই সঙ্গে অসংখ্য অভিজ্ঞ থেরাপিস্টদের যত্ন। আবারও আসব এখানে। দারুণ সময় কাটালাম।
এবার প্রশ্ন, ক্যাটরিনা এখানে কবে গিয়েছিলেন? সেই সময়কাল তিনি উল্লেখ করেননি। তবে মনে করা হচ্ছে, সম্প্রতি একাই অস্ট্রিয়ার সেই বিশেষ রিসোর্টে থেকে এসেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে