ডেস্ক, রাজনীতি ডটকম

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর হঠাৎ করেই হাসপাতালে ভর্তি ও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ।
বেশ কিছুদিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন ঋতাভরী। বহুরূপী’র শুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান নায়িকা।
পরে জানা যায়, গলব্লাডারে স্টোন রয়েছে তার। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন ঋতাভরী। শনিবার তার অস্ত্রোপচার হয়। আপাতত নায়িকার পরিস্থিতি স্থিতিশীল, তিনি বিপদমুক্ত।
অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্তান টাইমসকে জানান, ঋতাভরীর জ্ঞান ফিরেছে, তিনি বিশ্রামে রয়েছেন। নায়িকার সঙ্গে রয়েছেন তার মা শতরূপা সান্যাল এবং দিদি চিত্রাঙ্গদা।
তিনি আরো জানান, এই অপারেশনটার দরকার ছিল, মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল। অপারেশনের পর ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। আগামীকাল চূড়ান্ত হবে কবে ছাড়া পাবেন তিনি।
এর আগে ২০২১ সালেও একবার হাসপাতালে ভর্তি হন ঋতাভরী। ওই সময় ফিসচুলার অপারেশন হয়েছিল নায়িকার। পিত্তথলিতে পাথর রয়েছে অভিনেত্রীর, সেই রিপোর্ট হাতে আসার পর দেরি করেননি ঋতাভরী। দ্রুত অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে