ডেস্ক, রাজনীতি ডটকম

কলকাতায় সুস্মিতা দাস নামের এক উঠতি অভিনেত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হরিদেবপুরের বনমালী ব্যানার্জি রোডে সঞ্জয় নস্কর নামের এক অভিনয়ের শিক্ষকের ভাড়াবাড়ি থেকে সুস্মিতা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২১ বছর।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সঞ্জয় নস্কর যখন তাঁর ভাড়াবাড়িতে আসেন, তখন অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনায় সঞ্জয় নস্করকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে হরিদেবপুর থানা খবরটি পায়। তারা জানতে পারে, বনমালী ব্যানার্জি রোডে এক তরুণী গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে পৌঁছে পুলিশ দেখে, বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তরুণী। বাড়িটির একতলায় থাকতেন সেই তরুণী। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্ত করে পুলিশ জেনেছে, সুস্মিতা দাস পূর্ব মেদিনীপুরের আগাডোরার বাসিন্দা। অভিনয়ের সুযোগ খুঁজছিলেন তিনি। সে কারণে প্রায়ই আসতেন কলকাতায়। কলকাতায় এলে হরিদেবপুরে সঞ্জয় নস্করের বাড়িতে থাকতেন তিনি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই সঞ্জয় হলেন সুস্মিতার প্রশিক্ষক। বুধবার কলকাতায় এসেছিলেন তিনি। এসে সেই সঞ্জয়ের ভাড়াবাড়িতেই উঠেছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সুস্মিতার দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। শুধু গলায় গামছার ফাঁসের দাগ রয়েছে। তরুণীর পরিবারকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। তবে পুলিশ সব দিক খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে