হলিউড অভিনেতা জেমস আর্ল জোন্স আর নেই

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বজুড়ে তারকা খ্যাতি অর্জন করা হলিউড অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯৩ বছর বয়স হয়েছিল এ অভিনেতার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জেমস আর্ল জোন্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার এজেন্ট ব্যারি ম্যাকফারসন। মৃত্যুর সময় তার স্বজনরা পাশেই ছিলেন।

দীর্ঘ সত্তর বছরের ক্যারিয়ারে ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘দ্য লায়ন কিং’সহ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন জেমস আর্ল জোন্স। কিন্তু বারবার ডার্থ ভেডার চরিত্রটি আলোচনায় রেখেছে তাকে। চরিত্রটিতে ভরাট কণ্ঠস্বরের জন্য এখনো দর্শকহৃদয়ে অবস্থান তার।

জেমস আর্ল জোন্সের মৃত্যুতে ‘স্টার ওয়ারস’ সিনেমার ডার্থ ভেডারের ছেলের ভূমিকায় অভিনয় করা মার্ক হ্যামিল শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও বাবা।’ এরপর একটি হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি দিয়েছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে দুইবার এমি পুরস্কার লাভ করেছেন এ অভিনেতা। গ্র্যামি ও গোল্ডেন গ্লোব পেয়েছেন একবার করে। এছাড়াও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য ২০১১ সালে একাডেমি কর্তৃপক্ষ সম্মানজনক অস্কার দেয় তাকে।

এর আগে ১৯৭১ সালে ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ সিনেমার জন্য অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন করা হয়েছিল তাকে। অস্কার মনোনয়ন পাওয়া দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি তিনি। এর জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিলেন জেমস আর্ল জোন্স। এর আগে সিডনি পয়টিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬