ডেস্ক, রাজনীতি ডটকম

সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা-অভিনেত্রীদের চরিত্র, ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম কাটাছেঁড়া করা হয়। বিষয়গুলো মোটেও ভালোভাবে দেখছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকার চরিত্র ‘খারাপ’ বলে মন্তব্য করা ব্যক্তিদের একহাত নিয়েছেন তিনি।
স্ট্যাটাসের শুরুতেই তিশা লিখেছেন, কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ! কেন? এরপর অভিনেত্রী লেখেন- ভাই, একটা মেয়ে সাধনা, অধ্যবসায়, পরিশ্রমের দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয়।
তিশা মনে করেন শুটিংয়েই তাদের বেশি সময় কাটে। সেটা উল্লেখ করে বলেন, ‘আমরা পরিবারের চেয়ে লাইট, ক্যামেরা, অ্যাকশন সংশ্লিষ্ট মানুষদের সাথেই বেশি সময় কাটে। সেদিক থেকে এইটাও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে উঠে।’
কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে তিশা লেখেন, নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান? ভুল বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে। আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন?
পরোক্ষভাবেই অভিনয়ের সঙ্গে জড়িত মানুষদের উদ্দেশ্য করেই এই স্ট্যাটাসটি দিয়েছেন তানজিন তিশা। যদিও পুরো স্ট্যাটাসে কোথাও কারো নাম উল্লেখ করেননি তিনি।

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
১৮ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২০ দিন আগে
প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।
৩১ জুলাই ২০২৬