ডেস্ক, রাজনীতি ডটকম

তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের আজ শুক্রবার ৮ বছর পূর্ণ হল। বিশেষ দিনে ছেলেকে নিয়ে নানা অনুভূতির কথা ফেসবুকে প্রকাশ করেছেন অপু বিশ্বাস।
ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে।’
জয়কে নিয়ে গর্বিত অপু বিশ্বাস বলেন, ‘গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ। তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে। তুমি সত্যিই এক অনন্য সদা হাসিখুশি, জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ।’
পুত্র জয়ের পাশে থাকার কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনি আমি চাই তোমার সামনে প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর। উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক। তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্নপূরণ হয়। গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে।’
খুদে তারকা জয়ের সাফল্য কামনা করে অপু বিশ্বাস বলেন, ‘তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে, তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে। শুভ জন্মদিন, আমার ছোট্ট রাজপুত্র! তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প।’
ঢাকাই সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান আব্রাম খান জয়।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।
১৬ জুন ২০২৬
এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।
১০ জুন ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।
২৮ মে ২০২৬
সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।
২৮ মে ২০২৬