আজ টেলিভিশনে শাকিব খানের যত সিনেমা

ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো নানারকম আয়োজন করে। নাটক-টেলিফিল্মের পাশাপাশি তারকাদের অভিনীত সিনেমা প্রচার করা হয় এ সময়। বরাবরের মতো এবারো বেশ ক’টি টিভি চ্যানেলে প্রচার হবে ঢালিউড কিং শাকিব খান অভিনীত সিনেমা। এ সব সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন— শবনম বুবলী, শুভশ্রী গাঙ্গুলি।

আজ দুপুর ২টা ৫০মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘বিদ্রোহী’। এর মধ্য দিয়ে সিনেমাটির টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরো অভিনয় করেছেন সুস্মিতা মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, সাবেরি আলম, রেবেকা, জাদু আজাদ প্রমুখ। এটি পরিচালনা করেছেন শাহীন সুমন।

বিকাল সাড়ে ৪টায় এনটিভি প্রচার করবে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘নবাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আরো অভিনয় করেছেন— কলকাতার রজতাভ দত্ত, সব্যসাচী চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, বাংলাদেশের অমিত হাসান প্রমুখ। ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অ্যাকশনধর্মী এই সিনেমা। পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে