ডেস্ক, রাজনীতি ডটকম

লেখকদের একটা কিছু কমন প্রশ্নের মুখোমুখি হতে হয়। আপনি কীভাবে লেখেন, কখন লেখেন? এ প্রশ্ন শুধু বিদগ্ধজনেরাই করেন, তা নয়। সাধারণ মানুষের কাছ থেকেও এমন প্রশ্ন শুনতে হয় মাঝেমাঝেই। সৈয়দ মুজতবা আলীও এর ব্যতিক্রম নন।
সৈয়দ মুজতবা আলী ড্যামস্মার্ট লোক ছিলেন। কথাবার্তায়, চালচলনে, পোশাকে—সব কিছুতেই তাঁর আভিজাত্যের ছাপ ছিল। আর তাঁর লেখালেখির কথা না-ই বা বললাম। তাঁর সেন্স অব হিউমার ছিল প্রখর।
কেউ তাঁকে কোনো কথার মারপ্যাঁচে ভড়কে দিতে পারেনি। বরং যারাই মুজতবা আলীর সঙ্গে লাগতে এসেছেন, তাঁরা নিজেরাই ভড়কে গেছেন তাঁর বাগ্মিতার কাছে।
একদিন এক ভক্ত মুজতবা আলীর কাছে জানতে চান, তিনি কোন অবস্থায় বই লেখেন।
মুজতবা আলী ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেন।
কিন্তু ভক্ত নাছোড়বন্দা। দিতেই হবে এ প্রশ্নের উত্তর। কী আর করা, বাধ্য হয়েই মুজতবা আলীকে মুখ খুলতে হলো।
তবে ভক্তের প্রশ্নের জবাবটা তিনি নিজের মুখে দেননি।
সুইস মনস্তাত্ত্বিক কার্ল গুসতাফকে কোট করে বললেন, ‘তিনি একবার বলেছিলেন, কিছু লোক আমাকে জিজ্ঞেস করে কীভাবে লিখি। এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয়, কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানদের দেখাতে পারি, কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি তো দেখাতে পারি না।’
এরপর আর কিছু বলার থাকে না ভক্তের।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে