সাহিত্য

বরিশালে বিভূতিভূষণ

অরুণ কুমার
বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায়

পূর্ববাংলার প্রাণ-প্রকৃতি জীবনানন্দ দাশের মতো কবির জন্ম দিয়েছে, সেই প্রকৃতি, সেই আবহমান বাংলা, নদ-নদী ঘেরা বরিশালে এসে আরণ্যক, ইছামতীর মতো প্রকৃতিনির্ভর উপন্যাস যিনি লিখছেন, তাঁকে নস্টালজিক না করে পারে!

বরিশালের পথে স্টিমারে বিভূতিভূষরে সঙ্গে পরিচিয় হয় এক শেক্সপিয়ার গবেষকের। ভদ্রলোকের বাড়ি কাউনিয়ায়, এই ভদ্রলোকের নামও তিনি ভূলে গিয়েছিলেন। বিভূতিভূষণের সাহিত্যপ্রতিভা তখনো প্রকাশিত হয়নি। কিন্তু ভেতরে তো জাত সাহিত্যিকের বাস, এমন একজন সমঝদার মানুষ পেয়ে মফস্বলের একজন মানুষ বর্তে যাবেন, সেটা খুবই স্বাভাবিক। ভদ্রলোক বিভূতিভূষণকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তাঁর থাকা-খাওয়া বন্দোবস্ত হলো, বয়সে বিভূতিভুষণের সঙ্গে কুড়ি বছরের ব্যবধনাও তিনি কমিয়ে এনেছিলেন রসালো সাহিত্য-আলোচনার মাধ্যমে। ভদ্রলোক রোজ বিভূতিভূষণকে নিয়ে প্রকৃতিদশর্নে বেরুতেন। বিকেলে পড়তে যেতেন কলেজের লাইব্রেরিতে।
কোন কলেজ?

বিভূতিভূষণ কলেজের নাম লেখেননি। আজ থেকে শতবছর আগে বরিশালে কলেজ বলতে তো ওই একটাই। বিএম অর্থাৎ ব্রজমোহন কলেজ। এই কলেজেই বাংলা সাহিত্যের আরেক দিকপাল জীবনানন্দ দাশ নিজে লেখাপড়া করেছেনে এবং পরে ছাত্র পড়িয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৪ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

১৬ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

১৭ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

২১ দিন আগে