সাহিত্য

নজরুলের চা কাণ্ড!

অরুণ কুমার
কাজী নজরুল ইসলাম

কবি-সাহিত্যিকদের চায়ের প্রীতি থাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চায়ের নেশাটা একটু বেশিই ছিল। তিনি তো শুধু কবি নন। একাধারে গীতিকার, সুরকার ও গায়ক। তিনি যখন গান গাইতেন, গরম চায়ের মগ আশপাশে না থাকলে গলা ছাড়তেন না। এ নিয়েই একবার হয়েছিল এক হুলুস্থুল কাণ্ড!

জাতীয় কাজী নজরুলের সঙ্গে পল্লীকবি জসীমউদদীনেরর সখ্য ছিল বেশ, জসীম উদদীন যখন কলকাতায় পড়াশোনা করেন। একবার বঙ্গীয় রাষ্ট্রীয় সমিতিরি একটা অধিবেশন বসে ফরিদপুরে,দেশবন্ধু চিত্তরঞ্জণ দাশের সভাপত্তিতে। সেই অধিবেশনে যোগ দিতে কলকতাতা থেকে কাজী নজরুল ইসলাম এসেছিলেন সঙ্গী-সাথী নিয়ে। আর জসীমউদদীন ছিলেন স্বেচ্ছাসেব।

নজরুল ফরিদপুরে এসে উঠেছিলেন জসীমউদদীনের বাড়িতে, তাম্বুলখানা গ্রামে। বিদ্রোহী কবির দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। গ্রামের লোকেরা বিখ্যাত এই মানুষটাসে একবার যখন পেয়েছে,তখন গান না শুনে ছাড়বে কেন?

পল্লীকবির বাড়িতেই হলো গানের আসর। রাতভরে।

কিন্তু নজরুলের ছিল তীব্র চায়ের নেশা। গান গাইতে গাইত চায়ের তেষ্টা পেল সেই মাঝরাতে। ভারি মুশকিল! গাঁয়ের লোকে তখনো চা খেতে শেখেনি।ওসব বড়লোকি কারবার সাধারণ মানুষের পোষায় না।

তবু জসীমউদ্দীন সারা গ্রামে খোঁজ করলেন। আশপাশের দুচারটা গ্রামেও লোক পাঠালেন, কিন্তু চাপাতা আর মেলে না। অবশেষে আলিম মাতববর নামে এক লোক চা পাতা এনে কবিকে দিলেন। ভদ্রলোক কলকতায় গিয়ে চা খাওয়া শিখেছিলেন, গাঁয়ের লোকেদের খাওয়ানোর ভাঁড়ারে কিছু চাপাতা পড়ে ছিল। সেগুলো দিয়েই তেষ্টা মেটালেন নজরুল।

তারপর রাতভর গান হলো।

সূত্র: স্মৃতিকথা সমগ্র/জসীম উদদীন

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে