আন্তর্জাতিক দারিদ্র্যসীমা ব্যবহার করে বিশ্বব্যাংক এই পূর্বাভাস দিয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে, একজন মানুষের দৈনিক আয় ২ দশমিক ১৫ ডলারের কম হলে তাকে অতি দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। সমাজে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়া অর্থ আর্থসামাজিক বৈষম্য আরও বাড়বে। বৈষম্য নির্ণয় সম্পর্কিত জিনি অনুপাত ৩৫ দশমিক ৫
পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার সবচেয়ে সংবেদনশীল দিক ১৯৭১ সালের অমীমাংসিত ইতিহাস, যা এখনো এই সম্পর্কের কূটনৈতিক পরিধি নির্ধারণ করে চলেছে। বাংলাদেশের দাবি— একাত্তরের জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, আনুমানিক ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতিপূরণ এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন।
গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর্কোন্দল দৃশ্যমানভাবে বেড়েছে বিএনপির তৃণমূলে। সংঘাত-সহিংসতার অভিযোগে পত্রপত্রিকার শিরোনামে উঠে আসছে দলটির নেতাকর্মীদের নাম। খবর বিবিসি বাংলার।
পহেলগামে হামলার পরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যেই একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন, অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কী হবে, তা নিয়েও আলোচনা চলছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘লেবার ফোর্স সার্ভে ২০২২’ অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তির প্রায় ৮৫ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। এই বিপুলসংখ্যক কর্মজীবী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবিকার প্রধান উৎস। এই খাতটি বিশেষত নারী, অভিবাসী ও তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, যা দারি
আমরা না ভাবলেও গণমাধ্যম কিন্তু রাজনৈতিক ঘটনা প্রবাহের বাহন হয়ে কাজ করে সবসময়। যেকোনো রাজনৈতিক আন্দোলন-সংগ্রামকে প্রাণবন্তও রাখে। সংবাদপত্র ও নিউজ পোর্টাল প্রতিনিয়ত রাজনৈতিক খবর ও খবরের বিশ্লেষণ প্রকাশ করে। সংবাদপত্রের মতামত প্রকাশের পাতায় পাঠক বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিজেদের চিন্তা-ভাবনা তুলে ধরে। নি
প্রথম ফ্লাইট ছাড়ার আগে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। সাদা কাপড়ে মোড়ানো হজযাত্রীরা চোখে-মুখে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসার আবেশ নিয়ে দেশের মাটিকে শেষ সালাম জানিয়ে পবিত্র মক্কা-মদিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। এ যেন এক বৈশ্বিক মুসলিম উম্মাহর অংশ হিসেবে বাংলাদেশের আত্মার উচ্চারণ।
পহেলগামেরই বাসিন্দা, ঘোড়া-চালক অ্যাসোসিয়েশনের প্রধান আব্দুল ওয়াহিদ ওয়ানিই স্থানীয় মানুষদের মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন যিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন। বিবিসিকে তিনি বলছিলেন যে পুলিশই তাকে প্রথম ফোন করে খবর দিয়েছিল।
এই করিডোর কেন বা কী উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, সেটিও এখন পর্যন্ত স্পষ্ট না। এখানে বাংলাদেশের স্বার্থ কী এবং জাতিসংঘের স্বার্থ কী— এগুলো পরিস্কার করা দরকার। হতে পারে, কক্সবাজার বিমানবন্দর ব্যবহার করে জাতিসংঘ রাখাইনে কোনো মানবিক সহায়তা বা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে চায়। এ রকম কিছু হলে তার অনুমোদন দেওয়া
ফ্রান্সের কাছ থেকে ২৬টা রাফাল-মেরিন যুদ্ধবিমান কিনছে ভারত। এই চুক্তির বিষয়ে সে দেশের সঙ্গে কথা বার্তা আগেই চূড়ান্ত হয়েছিল। কিন্তু চুক্তি স্বাক্ষর হয়েছে এমন একটা সময়ে যখন পহেলগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তুঙ্গে।
বাংলা ভাষার প্রাচীন কাব্য চর্যাপদেও পোশাকের কথা আছে। বালিকারা ময়ূরপুচ্ছ পরিধান করত। এ ‘পুচ্ছ’ নিশ্চয়ই শরীরে আবৃত কোনো পোশাকের ওপরেই পরা হতো। বিশ্ব পর্যটক আলবেরুনী যখন উপমহাদেশে এসেছিলেন, তিনি লক্ষ করেছিলেন যে প্রাচীন এ দেশে হিন্দু-মুসলমানের পোশাক আলাদা আলাদা। [আলবেরুনীর ভারততত্ত্ব, আবু মহামেদ হবিবুল
ভারত ও পাকিস্তানের মধ্যে পালটাপালটি এসব ব্যবস্থার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি ও শিমলা চুক্তি। পাঁচ দশকেরও বেশি সময় আগের এই চুক্তিগুলো দুই দেশের মধ্যেকার শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ভারসাম্য হিসেবে কাজ করে থাকে বলে মনে করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন বা ইসি। মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের আগে এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শও চেয়েছিল ইসি। কিন্তু আইন মন্ত্রণালয় তাদের মতামত দেয়ার আগেই অনেকটা তাড়াহুড়ো করে রোববার রাতেই গেজেট প্রকা
এই কঠিন সময়ের মধ্যে দাউদ হায়দার লিখেছিলেন এমন এক কবিতা, যেখানে তিনি ঈশ্বরকে ‘কল্পিত’ বলেছিলেন। প্রশ্ন তুলেছিলেন ধর্মীয় প্রতিষ্ঠানের অতুলনীয় ক্ষমতার বিরুদ্ধে। তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল অস্তিত্ববাদী এক বেদনা।
ভারতশাসিত কাশ্মিরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত। সিন্ধু অববাহিকার ছয়টি নদীর পানি বণ্টন নিয়ে ১৯৬০ সালে স্বাক্ষরিত ওই আন্তর্জাতিক চুক্তি বাতিলের সিদ্ধান্তের কারণে এখন প্রশ্ন উঠছে, ভারত কি আসলেই সিন্ধু নদী ও এর আরও দুটো শাখা নদীর পানির প্রবাহ প
ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের হেনস্তা, মারধর এমনকি হত্যার হুমকি দেওয়ারও খবর এসেছে।
বাংলাদেশে নির্বাচন কবে হবে, এখনো সে ব্যাপারে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে। দৃশ্যমান হচ্ছে, ছোট ছোট দলগুলোকে ঘিরে বিএনপি, জামায়াত ও এনসিপির পৃথক পৃথক বলয় তৈরির তৎপরতা।