ড. মোহাম্মদ হাননান

আমাদের নবি (সা.) ও তার সাহাবিরা (রা.) তাদের জামানায় কীভাবে ঈদের শুভেচ্ছা জানাতেন, তা হয়তো অনেকেরই জানা নেই। সাধারণভাবে বর্তমান সময়ে ঈদের দিন একে অন্যকে ‘ঈদ মোবারক’ সম্ভাষণ করে থাকেন। কিন্তু নবি (সা.)-এর আমলে ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানানোর রীতি প্রচলিত ছিল না। তখন ঈদের দিন দেখা হলে একে অন্যকে বলতেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’। এর অর্থ, আল্লাহ যেন আপনার এবং আমার গুনাহ মাফ করে দেন। [বায়হাকি, ২ । ৩৯]
বর্তমানে আমরা সবাই ঈদের দিন ‘ঈদ মোবারক’ বলে থাকি। শব্দ দুটো আরবি। ‘ঈদ’ অর্থ খুশি, আনন্দ, উৎসব। ‘মোবারক’ অর্থ মঙ্গল, শুভ বা পবিত্র। দুটি শব্দ মিলিয়ে ‘ঈদ মোবারক’-এর অর্থ দাঁড়ায় ‘খুশি মঙ্গল’ বা ‘আনন্দ শুভ’ বা উৎসব পবিত্র’ বা এমন কিছু। অর্থাৎ ‘ঈদ মোবারক’ শব্দগুচ্ছ দিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর যে আকাঙ্ক্ষা, সেটি পূর্ণভাবে প্রতিফলিত হয় না।
তবে যদি বলা হয় ‘ঈদ মোবারকবাদ’, তখন কিন্তু অর্থ অনেকটাই পূর্ণতা পায়। কারণ ‘মোবারকবাদ’ শব্দের অর্থ ‘অভিনন্দন’। তাহলে ‘ঈদ মোবারকবাদ’ অর্থ দাঁড়ায় ‘খুশি অভিনন্দন’ বা ‘আনন্দ অভিনন্দন’ বা ‘উৎসবের অভিনন্দন’ ইত্যাদি। [বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান, সম্পাদনা: মোহাম্মদ হারুন রশিদ, বাংলা একাডেমি ২০২০]

এখন আমরা কী করব! কেউ প্রশ্ন তুলতে পারেন, সাংঘর্ষিক না হলে আমরা তো এটা ব্যবহার করতে পারি। কিন্তু মূল সুন্নত আমরা ঢেকে দিতে পারি না। যদি জানার পরও ঢেকে দেই, তাহলে এটি সাংঘর্ষিকই হলো।
আমরা বরং এটি সমন্বয় করতে পারি। বলতে পারি, ‘তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক’।
তবে এ বিষয়ে ফয়সালা দিতে পারেন জ্ঞানী আলেমরা। সহি তরিকার উলামা হজরতরা আমাদের এ বিষয়ে পথ দেখাবেন নিশ্চয়ই।
লেখক: লেখক ও গবেষক

একটি নবনির্বাচিত বা নতুন গঠিত সরকারের সামনে রাষ্ট্র পরিচালনার নানাবিধ সংকট ও চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। তবে বর্তমান প্রেক্ষাপটে নতুন সরকারের পথচলা নিছক রুটিন রাষ্ট্র পরিচালনার বিষয় নয়; বরং এটি একই সঙ্গে রাজনৈতিক সমীকরণ সামলানো, গণআকাঙ্ক্ষা রক্ষা ও অর্থনৈতিক কাঠামোর ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থানের এক কঠিন পর
১৬ দিন আগে
এখানে একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা স্পষ্ট করা দরকার— আমি রাজনৈতিক প্রতিবাদ বা আন্দোলনকে অন্যায় বলছি না। আমার মূল যুক্তিটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক নিয়ে— রাজপথকে যদি প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে রাখা হয়, তাহলে সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন হয়ে পড়ে।
১৯ দিন আগে
মানুষের জীবনে কিছু প্রয়োজন আছে, যেগুলো নিয়ে কোনো আপস চলে না। খাদ্য তার প্রথম সারিতে। সকালে শ্রমজীবী মানুষের নাশতার রুটি, দুপুরে পরিবারের ভাতের হাঁড়ি, কৃষকের গোলায় ধান কিংবা দুর্যোগে অসহায় মানুষের হাতে পৌঁছে যাওয়া খাদ্যসহায়তা—সবকিছুর পেছনেই রয়েছে একটি বিশাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার কেন
২১ দিন আগে
বাংলাদেশের গণপরিবহনে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। ঢাকার রাস্তায় যখন নারী চালক, নারী সহকারী আর নারী যাত্রীদের নিয়ে বাস চলছে, তখন সেটা দেখতে ভালো লাগে। কিন্তু এই ভালো লাগার ভেতরেই কিছু অস্বস্তিকর প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলো শুধু বাসের রং নিয়ে নয়, বরং আ
২২ দিন আগে