ঈদযাত্রা: সদরঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সদরঘাট টার্মিনালে বাড়ছে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে বাড়তে থাকে যাত্রীদের চাপ। শুক্রবার দুপুরে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে গন্তব্যে ছুটছে মানুষ। পন্টুনে ভেড়ানো বেশির ভাগ লঞ্চের ডেক যাত্রীতে পূর্ণ ছিল।

আজ ভোর পাঁচটা থেকে বেলা তিনটা পর্যন্ত ঢাকা নদীবন্দর থেকে ২৭টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এ ছাড়া দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন গন্তব্য থেকে সদরঘাটে ফিরেছে ৩৮টি লঞ্চ।

পটুয়াখালীর খেপুপাড়ায় যাওয়া এমভি জামাল-৮ লঞ্চের কর্মচারী মো. হাবিব বলেন, ‘সন্ধ্যা ছয়টায় লঞ্চ ছাড়বে। তবে দুপুরের মধ্যেই যাত্রীরা লঞ্চে উঠতে শুরু করে।

অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক মামুন অর রশিদ বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত যাত্রীদের চাপ তেমন ছিল না। আজ দুপুর থেকে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। গলাচিপা, বরগুনা, খেপুপাড়া, ঝালকাঠি ও ভোলায় যাত্রীদের চাপ বেশি। দু-এক দিনের মধ্যে যাত্রীদের চাপ আরও বাড়বে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন জানান, নৌপথের যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। লঞ্চের ফিটনেস সার্ভে ছাড়া লঞ্চ টার্মিনাল ছেড়ে যেতে পারবে না। এ ছাড়া সনদধারী নির্ধারিত মাস্টার ও চালকদের দিয়ে লঞ্চ চালাতে হবে। নির্দেশ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রথমবারের মতো ক্লিনিক্যাল ট্রায়ালে ইবোলা টিকা

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।

১৩ ঘণ্টা আগে

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।

১৪ ঘণ্টা আগে

দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, দেশে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।

১৪ ঘণ্টা আগে

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

১৪ ঘণ্টা আগে