মানিকগঞ্জ প্রতিনিধি

ধান নিয়ে পরামর্শের জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিসে গেলে কৃষক ফজলুর রহমানকে বের করে দেওয়ায় অভিুযক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন সুজনকে দিনাজপুর অঞ্চলে বদলির পর এবার উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারকেও ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে ১০ টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিআহ নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আদেশে দেখা গেছে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন সুজনকে দিনাজপুর অঞ্চলের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
অপরদিকে কৃষি অধিদপ্তরের এক অফিস আদেশ থেকে জানা গেছে, শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে ফরিদপুরের সালথা উপজেলায় পদায়ন করে বদলি করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল তিনি তার দায়িত্বভার হস্তান্তর করবেন। অন্যথায় ১৭ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্তি বলে গণ্য হবে।
জানা গেছে, মঙ্গলবার (২ এপ্রিল) শিবালয় উপজেলা কৃষি অফিসে ক্ষতিগ্রস্ত একগুচ্ছ ধান নিয়ে পরামর্শ নিতে যান কৃষক ফজলুর রহমান। কৃষি অফিসে দায়িত্বরত কৃষি কর্মকর্তা ওই কৃষকের সঙ্গে খারাপ আচরণ করা এবং কৃষককে কৃষি অফিস থেকে বের করে দেওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাদের নির্দেশে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. শহিদুল আমিন এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. মামুন ইয়াকুবকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবিআহ নূর আহমেদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিবালয় উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাকে দিনাজপুরে বদলি করা হয়েছে এবং বৃহস্পতিবার আরেকটি অফিস আদেশে উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারকেও ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে।
বোরো খেতে পোকার আক্রমণ হওয়ায় মঙ্গলবার (২ এপ্রিল) সকালে শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের গহেরপুর গ্রামের কৃষক ফজুলুর রহমান পরামর্শের জন্য এক গুচ্ছ ধান হাতে নিয়ে কৃষি অফিসে যান। এ সময় তিনি ধান গুলো ছবি তোলার কথা বলেন এবং জেলার উপপরিচালকের ফোন নম্বর চান। একই সাথে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে যান না বলে অভিযোগ করলে তেলে বেগুনে জ্বলে ওঠেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সুজন।
পরে উপসহকারী কৃষি কর্মকর্তা ওই কৃষককে বলেন, ‘আমি কি আপনার কামলা দেই। আপনি কি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন। আপনি বললেই মাঠে যেতে হবে। যা পারেন করেন গা। আপনি বেরিয়ে যান। যদি বয়স্ক লোক না হতেন তাহলে আপনাকে দেখে দিতাম।’ একপর্যায়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়।
এ ঘটনা জানার পর দুই সাংবাদিক ভুক্তভোগী কৃষককে সঙ্গে নিয়ে উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারের কাছে গেলে তাদের সামনেই কৃষকের সঙ্গে খারাপ আচরণ করেন ওই উপসহকারী কৃষি কর্মকর্তা। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার।
উল্লেখ্য, শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দীনের স্ত্রী।

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।
১৩ ঘণ্টা আগে
২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
১৪ ঘণ্টা আগে
শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
১৪ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১৪ ঘণ্টা আগে