ডেস্ক, রাজনীতি ডটকম

সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে তমিজী হকের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাকির উদ্দিন আহমেদ বাপ্পী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।
গত বছরের ৯ ডিসেম্বর রাতে গুলশানের বাসা থেকে আদম তমিজী হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে পাঠানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ তখন বলেছিলেন, আদম তমিজীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া রমনা থানায় তার নামে পরোয়ানা রয়েছে। সব মিলিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ১৫ নভেম্বর দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে মামলা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম।
গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন আদম তমিজী। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।
হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী। ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন এ ব্যবসায়ী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।
১২ ঘণ্টা আগে
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং
১৪ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৬ ঘণ্টা আগে
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।
১৭ ঘণ্টা আগে