ফরিদপুরের মধুখালীতে গণপিটুনিতে নির্মাণশ্রমিক দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এ ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকাসহ ছয় বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। এ ছাড়া সিলেটের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব জেলায় ঝরতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
বাবা-মা ও নানির পর মারা গেল রাজধানীর ভাষানটেক কালভার্ট রোডে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়া শিশু লামিয়াও (৭)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
২০২৩ সালে দেশে ধর্ষণের শিকার হয়েছে ২৩৩ শিশু। জাতীয় মানবধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি রাষ্ট্রপতির কাছে ২০২৩ সালের বার্ষিক এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র ডা. তাহসিন বাহার সূচনা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ
আগামী ২১ এপ্রিল থেকে পুরোদমে চালু হবে চীনা ভিসা সেন্টারের কার্যক্রম। সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার টানা পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।
অনন্য নেতৃত্ব, সুদূরপ্রসারী চিন্তা ও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার সক্ষমতার বিবেচনায় সারা বিশ্বের প্রকাশনা জগতের উদীয়মান তারকাদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে মিতিয়াকে বেছে নেন নির্বাচকমণ্ডলী।
তিনি বলেন, ‘আপনাদের প্রশ্ন আছে, দাম কমার সময় দেরিতে কমে কেন, আর বাড়ার সময় সঙ্গে সঙ্গে হয় কেন? কারণ মিল গেট থেকে ডিউটি দিয়ে এখন পণ্যটা সরবরাহ করতে হবে। আমি যে সময় দেব, সেই সুযোগ নেই আমার কাছে। আর কমার সময় আমদানি করে মিলগেটে এনে প্রসেস করতে ১৫ থেকে ২০ দিন লাগে।’
রাজধানী ঢাকার বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৬ স্কোর নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একের পর এক আক্রমণ ফিরিয়েছেন রিয়াল মাদ্রিদের ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রে লুনিন। ১২০ মিনিট গোলবারে দাঁড়িয়ে দুর্দান্ত সব সেভ দিয়েছেন। টাইব্রেকারে দুই শট ফিরিয়ে দলকে ৪-৩ গোলে জিতিয়ে তুলে নিয়েছেন সেমিফাইনালে।
পৃথিবীতে টিকে থাকার লড়াই করছে সকল প্রাণী। কেউ সহজে মরতে চায় না। বরং আত্মরক্ষার তাগিদ সব প্রাণীরই সহজাত ধর্ম।
নিউটন বদমেজাজী ছিলেন। ছিলেন বেশ স্বার্থপর। বড় বিজ্ঞানী মানেই সবসময় মনের অধিকারী হবেন—এ মিথ তাঁর জন্য প্রযোজ্য ছিল না।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, গত ছয় বছরের মধ্যে এবারের পহেল বৈশাখ ছিল দ্বিতীয় সর্বোচ্চ উত্তপ্ত। সেদিন পয়লা বৈশাখে ৪০ ডিগ্রি নিয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাঙামাটিতে। আর গত বছরের এই দিনে ৪১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দিয়ে সর্বোচ্চ ছিল চুয়াডাঙ্গায়।