ফরিদপুরে গণপিটুনিতে প্রাণ গেল ২ নির্মাণশ্রমিকের

ফরিদপুর প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে গণপিটুনিতে নির্মাণশ্রমিক দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই ভাই হলেন- জেলার মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান (১৭) ও তার ভাই আশাদুল খান (১৫)।

জানা গেছে, পঞ্চপল্লী গ্রামে একটি কালীমন্দিরে আগুন দেওয়ার খবরে ঘটনার সূত্রপাত হয়। গ্রামবাসীর সন্দেহ এখানে একটি নির্মাণাধীন স্কুলের নির্মাণশ্রমিকরা আগুন দিয়েছেন। তারা এই শ্রমিকদের পিটিয়ে ও ইট দিয়ে আহত করে। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডুমাইন ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান তপন জানান, পাঁচ গ্রাম নিয়ে সেখানে পঞ্চপল্লী অবস্থিত। এলাকাটি হিন্দু-অধ্যুষিত। এর মাঝে কৃষ্ণনগর নামের এক গ্রামে একটি বিদ্যালয়ের নির্মাণকাজের জন্য কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। পঞ্চপল্লীর একদল মানুষ ওই শ্রমিকদের পিটিয়ে আহত করে নির্মাণাধীন স্কুলঘরে আটকে রাখে। এর মধ্যে শ্রমিক আপন দুই ভাই গণপিটুনিতে নিহত হন।

গণপিটুনিতে দুই নির্মাণশ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন মধুখালী থানার ডিউটি অফিসার এসআই মো. নাজিমুদ্দিন। তিনি বলেন, ‌‘গণপিটুনিতে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। এ ঘটনায় পুলিশেরও বেশ কয়েকজন আহত হয়েছেন।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি হলো নৌকা চালানো বান্দরবানের সেই প্রধান শিক্ষকের স্কুল

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছে সরকার। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে। সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-৩ শাখা) শিরীন আক্তার

১৬ ঘণ্টা আগে

প্যাকেটবন্দি চিকিৎসা সরঞ্জাম যাচ্ছে ভাঙারির দোকানে— অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় ‘পরিকল্পনা ছাড়াই’ আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি প্যাকেটবন্দি অবস্থায় ভাঙারির দোকানে যাচ্ছে।

১৭ ঘণ্টা আগে

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৭ ঘণ্টা আগে