ম্যানসিটির দুর্গ ভেঙে সেমিতে রিয়াল মাদ্রিদ

ডেস্ক, রাজনীতি ডটকম
টাইব্রেকারে রিয়াল মাদ্রিদের জয় উদযাপন। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একের পর এক আক্রমণ ফিরিয়েছেন রিয়াল মাদ্রিদের ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রে লুনিন। ১২০ মিনিট গোলবারে দাঁড়িয়ে দুর্দান্ত সব সেভ দিয়েছেন। টাইব্রেকারে দুই শট ফিরিয়ে দলকে ৪-৩ গোলে জিতিয়ে তুলে নিয়েছেন সেমিফাইনালে।

ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে প্রথম লেগে ৩-৩ গোলের সমতা করেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে শেষ হয়। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৪-৪। ম্যানসিটি-রিয়াল ম্যাচ তাই অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু ঘরের মাঠে ১২০ মিনিটেও লস ব্লাঙ্কোসদের রক্ষণ দুর্গ ভেঙে জিততে পারেনি সিটিজেনরা। বরং টাইব্রেকারে ভেঙেছে ম্যানসিটির দুর্গ।

দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ বল দখলের লড়াইয়ে ব্যস্ত না হয়ে ধীরে খেলার কৌশল নেয়। শুরু থেকে আক্রমণ করে খেললেও ১২ মিনিটে গোল হজম করে পেপ গার্দিওলার দল। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন রদ্রিগো গোয়েস। দুই লেগ মিলিয়ে রিয়াল ৪-৩ গোলের লিড নেওয়ায় আরও রক্ষণাত্মক খেলতে শুরু করে।

ছোট পাসে খেলা ম্যানসিটি কোনভাবেই রিয়ালের ওই লো ব্লক ডিফেন্স ভাঙতে পারছিল না। তবে ম্যাচের ৭৬ মিনিটে সমতা সূচক গোলটি করে ম্যাচ জমিয়ে তোলেন কেভিন ডি ব্রুইনি। বক্স থেকে তার নেওয়া শট ফেরানোর উপায় ছিল না লুনিনের। ১২০ মিনিটের লড়াইয়ে আর কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শটে গোল পায় ম্যানসিটি। জালে বল পাঠান হুলিয়ান আলভারেজ। কিন্তু শুরুতেই ভুল করে বসে রিয়াল। লুকা মডরিচের শট ফিরিয়ে দেন এদেরসন। কিন্তু পরের দুই শট মিস করেই ম্যাচ হাতছাড়া করে ফেলে সিটিজেনরা।

দ্বিতীয় শট নিতে এসে বেনার্ড সিলভা পানেলকা ধরনের শট নেন। জায়গায় দাঁড়িয়ে থেকে ক্যাচ ধরে ফেলেন রিয়াল গোলরক্ষক লুনিন। পরে নেওয়া মাতেও কোভাসিকের শট লাফিয়ে ফেরান তিনি। অন্য দিকে রিয়ালের হয়ে বেলিংহাম, ভাসকেস, ন্যাচো ও রুডিগার টাইব্রেকারে গোল করে দলকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে তুলে নেন। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের

৩ ঘণ্টা আগে

অর্ধেক করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ

সুদমুক্ত ঋণে কেনা এসব গাড়ির জন্য প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা রক্ষণাবেক্ষণের জন্য এখন মাসে ৫০ হাজার করে টাকা পাচ্ছেন। নতুন পরিকল্পনায় এ খরচ কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনতে বলা হয়েছে।

১০ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখা হবে। এই পাঁচটি পদ আপাতত খালি রাখা হয়েছে। বিরোধী দল থেকে মনোনয়ন দিলে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

১৪ ঘণ্টা আগে

সরকারি হলো নৌকা চালানো বান্দরবানের সেই প্রধান শিক্ষকের স্কুল

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছে সরকার। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে। সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-৩ শাখা) শিরীন আক্তার

১৭ ঘণ্টা আগে