লিটারে ৪ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিনে, কমেছে খোলা তেলে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাজারে সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকার। খোলা সয়াবিন তেল প্রতি লিটারের সর্বোচ্চ খুচরা মূল্য দুই টাকা কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৪৯ টাকা বিক্রি হতো। বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা থেকে বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতল ৮০০ টাকা ছিল, সেটা ৮১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু নতুন দাম ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘সুপার পামঅয়েলের দাম আগে নির্ধারণ করা ছিল না, এবার আমরা নির্ধারণ করে দিচ্ছি। প্রতি লিটার সর্বোচ্চ ১৩৫ টাকায় বিক্রি হবে।’

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এটা ইমিডিয়েট ইফেক্ট হবে, কারণ মিল গেট থেকে মাল বের করার সময় ভ্যাট দিয়ে বের করতে হবে।’

তিনি বলেন, ‘আপনাদের প্রশ্ন আছে, দাম কমার সময় দেরিতে কমে কেন, আর বাড়ার সময় সঙ্গে সঙ্গে হয় কেন? কারণ মিল গেট থেকে ডিউটি দিয়ে এখন পণ্যটা সরবরাহ করতে হবে। আমি যে সময় দেব, সেই সুযোগ নেই আমার কাছে। আর কমার সময় আমদানি করে মিলগেটে এনে প্রসেস করতে ১৫ থেকে ২০ দিন লাগে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের

৩ ঘণ্টা আগে

অর্ধেক করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ

সুদমুক্ত ঋণে কেনা এসব গাড়ির জন্য প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা রক্ষণাবেক্ষণের জন্য এখন মাসে ৫০ হাজার করে টাকা পাচ্ছেন। নতুন পরিকল্পনায় এ খরচ কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনতে বলা হয়েছে।

১০ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখা হবে। এই পাঁচটি পদ আপাতত খালি রাখা হয়েছে। বিরোধী দল থেকে মনোনয়ন দিলে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

১৪ ঘণ্টা আগে

সরকারি হলো নৌকা চালানো বান্দরবানের সেই প্রধান শিক্ষকের স্কুল

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছে সরকার। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে। সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-৩ শাখা) শিরীন আক্তার

১৭ ঘণ্টা আগে