দক্ষিণ আফ্রিকার কাছ বড় হারে বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা। এমন হারের পেছনে আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে অভিযোগ করেছেন তারা। নিউ ইয়র্কের ম্যাচ শেষ করে ডালাসের বিমানে ওঠার আগে সূচি ও অব্যবস্থাপনা নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে লঙ্কান ম্যানেজমেন্ট।
নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে গেছে।আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
লড়াই শেষে শেষ হলো অভিনেত্রী সীমানার কর্মময় পথচলা। হাসপাতালে ১৪ দিনের লড়াইয়ের পর জীবনের সীমানা পেরিয়ে ওপারে চলে গেলেন অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা। মঙ্গলবার (৪ জুন) সকাল ৬টার দিকে মারা যান অভিনেত্রী। সীমানার ভাই এজাজ বিন আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামীকাল বুধবার (৫ জুন) অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট ৬০ উপজেলায় ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা আইসিসিরি সহযোগী দেশ উগান্ডা টিকতে পারল না আফগানিস্তানের সঙ্গে। এদিকে আফগানদের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা সব উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ৫৮ রান। এতে করে ১২৫ রানে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত ৫৮ হাজার ১২১ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। এ ছাড়া রোববার (২ জুন) আরও একজন বাংলাদেশি হজযাত্রী মাকসুদ আহমেদ (৬১) মদিনায় মারা যান। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। এ নিয়ে সৌদি আরবে ১০ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (৪ জুন) হজ পোর্ট
গৃহস্থালীর কাজের কথা বলে এ বছরের ৮ মার্চ ফেরদৌসকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাঠানো হয়। বিদেশ যাওয়ার প্রাথমিক খরচ হিসেবে ২০ হাজার টাকা নেয় তারা। মাসে ৫০ হাজার টাকা বেতনের প্রতিশ্রুতি দেওয়ার কারণে রাজি হয় ফেরদৗস ও তাঁর হতদরিদ্র মা। কিন্তু সেখানে যাওয়ার পর ভিন্ন বাস্তবতার শিকার হন ফেরদৗস।
দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৪ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মে এ মামলায় শিলাস্তি রহমানসহ তিনজনের আট দিনের এবং ৩১ মে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্য দুই আসামি হলেন— শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ (৫৬) ও তানভীর ভূঁইয়া (৩০)।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট দুই হাজার ৭৭৯ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৩ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৯২৫ জন। এর মধ্যে এক হাজার ৭৬৭ জন পুরুষ এবং এক হাজার ১৫৮ জন নারী।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
সোমবার আসকের এক বিবৃতিতে বলা হয়, যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। পরিবারের অভিযোগ, ঘুষের দাবিতে তাকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। যা সংবিধান, বিদ্যমান আইন ও যথাযথ প্রক্রিয়ার ব্যত্যয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জো
গত ২৮ মে ডরিন বলেছিলেন, কলকাতার সঞ্জীভা গার্ডেনসের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে দেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি। কিন্তু এই খণ্ডাংশ বাবার কি না তা নিশ্চিত করেনি পুলিশ। এজন্য ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতা পুলিশ ডাকলে সেখানে যাবো।
ডিএনসিসি মেয়র বলেন, ‘শহরের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করতে হবে। গুলশান ও বারিধারা এলাকায় একটি সার্ভে করেছিলাম। বেশিরভাগ ভবনে সঠিক স্যানিটেশন ব্যবস্থা নেই। অভিজাত এলাকায় পয়ঃবর্জ্যের অবৈধ সংযোগ সিটি কর্পোরেশনের সারফেস ড্রেনে দিয়ে দূষণ করছে। গুলশান ও বারিধারা খ
না ফেরার দেশে চলে গেলেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের সর্বদলীয় ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ। সোমবার বিকেলে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেন শফী আহমেদের স্ত্রী তাহেরা খন্দকার।
সাবের হোসেন চৌধুরী বলেন, বায়ুদূষণ কোনো একটি দেশের সমস্যা নয়, এটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা। তাই এ সমস্যা মোকাবেলায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দক্ষিণ এশীয় পর্যায়ে আঞ্চলিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। কারণ এক দেশের বায়ুদূষণের প্রভাব পড়ছে অন্য দেশের ওপর। এ ছাড়া, বায়ুদূষণ রোধে প্রযুক্তির