পুলিশ হেফাজতে নারীর মৃত্যু: সুষ্ঠু তদন্ত চায় আসক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুন ২০২৪, ২১: ১১

যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে নারীর মৃত্যুতে উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

সোমবার আসকের এক বিবৃতিতে বলা হয়, যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। পরিবারের অভিযোগ, ঘুষের দাবিতে তাকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। যা সংবিধান, বিদ্যমান আইন ও যথাযথ প্রক্রিয়ার ব্যত্যয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, আফরোজা বেগম অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের জলিল মোল্যার স্ত্রী। গত ১ জুন রাত দেড়টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, ২ জুন সকাল ৮টা ২০ মিনিটের দিকে আফরোজা বেগম থানাহাজতে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ বোধ করলে তাকে থানায় ফিরিয়ে আনা হয়।

সকাল পৌনে ১০টার দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আফরোজা বেগমের ছেলে অভিযোগ করেন, তার মাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। যদিও পুলিশ তা অস্বীকার করেছে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গণমাধ্যমে জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই আফরোজা বেগম মারা গেছেন, যোগ করা হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে আসক। আসক মনে করে, পরিবারের অভিযোগ অত্যন্ত গুরুতর। হেফাজতে থাকা ব্যক্তিকে শারীরিক নির্যাতন বেআইনি এবং একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ। এ ছাড়া একজন নারীকে মধ্যরাতে পুলিশের আটক করতে যাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য। আটকের পরে পরিবারের কাছে অর্থ দাবি করার অভিযোগটি পুলিশের বিরুদ্ধে যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। আফরোজা বেগমের পরিবারের অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে আসক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মানুষ জিপার রেখেই প্যান্ট পরে— ছাপাখানার মালিকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী

বিনামূল্যের পাঠ্যবই ছাপাকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সময়মতো মানসম্মত পাঠ্যবই সরবরাহই সরকারের প্রধান লক্ষ্য। কেউ কাজে বাধা সৃষ্টি করলে এবার হয়ত পার পেয়ে যেতে পারেন, কিন্তু ভবিষ্যতে আর পারবেন না।

১৯ ঘণ্টা আগে

৩০ বাংলাদেশিকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, নিহত ৪: প্রবাসী কল্যাণমন্ত্রী

চাকরির প্রত্যাশায় রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ এবং তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

১৯ ঘণ্টা আগে

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

২০ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

২০ ঘণ্টা আগে